নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলে এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের এক অফিস সহকারি ওই কলেজের এক প্রভাষককে হাত ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত শিক্ষক বিষ্ণু পোদ্দারের বাম হাত ভেঙ্গে গেছে।
বর্তমানে তিনি যশোরের একটি প্রাইভেট পংগু হাসপাতালে চিকিৎসাধীন। এসময় কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শেখ আঃ হানিফ ঠেকাতে গিয়ে আহত হন।
প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষক জানান, শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনাদি বৈরাগী, সিরামিক বিভাগের প্রভাষক বিষ্ণু পোদ্দার, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শেখ আঃ হানিফ এবং নিন্মমান অফিস সহকারি এম.এম শাহীনুল হাসানসহ কয়েকজন পশ্চিম মাছিমদিয়ায় সুলতান আর্ট কলেজ ক্যাম্পাসে নির্মাণাধীন ভবন দেখতে যান। সেখানে নির্মাণাধীন ভবন ও বাথরুম নিয়ে শিক্ষক বিষ্ণু পোদ্দার ও শাহীনুল হাসানের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে শাহীনুল ইট দিয়ে শিক্ষকের বাম হাতে আঘাত করলে তার হাত ভেঙ্গে যায়।

© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply