প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি আব্দুর রাজ্জাক রাজা, সম্পাদক কাশফুল। প্রধান অতিথির বক্তব্যে কবি ফাহিম ফিরোজ বলেন একজন লেখককে অবশ্যই মৌলিক লেখক হতে হবে সস্তা লেখক হলে চলবে না। পাশাপাশি পাঠককে সচেতন পাঠক হতে হবে। তিনি আরও বলেন বাংলা ভাষাভাষী লেখকদের মধ্যে পশ্চিমবঙ্গ ও অন্যান্য অঞ্চলের তুলনায় বাংলাদেশের লেখকগণ অধিকতর শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার করে থাকেন। সত্তর দশকের বাংলা ভাষার অন্যতম কবি, নাজমুল হক নজীর ইতিপূর্বে ভারত থেকে রাহিলা সাহিত্য পুরস্কার, কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন সাহিত্য পুরস্কার, কবি গোবিন্দ চন্দ্র দাস স্মৃতি পদক, শ্রী হরিদর্শন পুরস্কার, আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার, গীতিকার ক্লাব সম্মাননা, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সম্মাননা, মেরিট অব ডিএক্স পুরস্কার, নির্ণয় কবি বাবু ফরিদী স্মৃতি পদক, মির্জা আবুল হোসেন পদকে ভূষিত হয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাঠক আন্দোলন বাংলাদেশের সভাপতি সাহেদ বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা।© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply