1. royelllab@gmail.com : admin : কালের চাকা ডেক্স :
  2. kashiani09@gmail.com : Uzir Poros : Uzir Poros
  3. newsdex@kalerchaka.com : নিউজ ডেক্স : নিউজ ডেক্স
  4. shaonbsl71@gmail.com : Shaharia Nazim Shaon Staff Reporter : Shaharia Nazim Shaon Staff Reporter
  5. soykatsn@gmail.com : Soykat Mahmud : Soykat Mahmud
  6. kcnewsdesk@kalerchaka.com : কালের চাকা ডেস্ক 2 : কালের চাকা ডেস্ক 2
  7. hksopno51@gmail.com : Shopno Mahmud : Shopno Mahmud
  8. demo@gmail.com : demo demo : demo demo
  9. editorparosh@gmail.com : editor parosh : editor parosh
  10. adminx@gmail.com : admin admin : admin admin
  11. admin@kalercchaka.com : admin Admin : admin Admin
  12. info@breakignews.com : Br ki : Br ki
  13. newsroom@kalerchaka.com : News Room : News Room
  14. niloykustia@kalerchaka.com : Niloy Rasul : Niloy Rasul
  15. info@pressengine.xyz : Press engine : Press engine
  16. royel.oe@gmail.com : Shakil Shakil : Shakil Shakil
  17. subadmin@dtmti.com : subadmin subadmin : subadmin subadmin
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিস :
দৈনিক "কালের চাকা" পত্রিকার সকল স্টাফ, সম্পাদক পরিষদ সহ সকল লেখক, পাঠক, বিঞ্জাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে দৈনিক কালের চাকা পত্রিকার লোগো পাল্টানো হয়েছে আপনার আজ থেকে কালের চাকা সংশ্লিস্ট সকল জায়গায় নতুন লোগো দেখতে পারবেন শুভেচ্ছান্তে - সম্পাদক ও প্রকাশক দৈনিক কালের চাকা

নবচেতনায় ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের জন্যে প্রস্তুত হোন : আবীর আহাদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ সময় : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ১৫০৩৫৭ নিউজটি দেথা হয়েছে

একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি লেখক গবেষক আবীর আহাদ বলেছেন, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতিসহ তাদের উন্নত আর্থসামাজিক জীবন ব্যবস্থা ও মুক্তিযোদ্ধা-পরিবার সুরক্ষা এবং ভুয়ামুক্ত মুক্তিযোদ্ধা তালিকার দাবিতে নতুন শপথে, নতুন প্রত্যয়ে ও নতুন উদ্যমে সংগঠনকে একটু নতুন নামে সংগঠিত করা হয়েছে । আমাদের রয়েছে সারা দেশে বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলায় শক্তিশালী কমিটি ও নিবেদিতপ্রাণ হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা ও শুভানুধ্যায়ী । নতুন করে পুনর্জীবিত করা হয়েছে একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনায় লালিত যুবসমাজের সমন্বয়ে গঠিত মুক্তিযুদ্ধ প্রজন্ম ব্রিগেড । আমাদের উক্ত দাবি আদায়ের জন্যে সবাইকে নবচেতনায় ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের জন্যে প্রস্তুত হতে হবে ।

আজ এক বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করে আবীর আহাদ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন ত্যাগ ও বীরত্বে অর্জিত স্বাধীনতার মূল্যবোধ, মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে আমরা নিরন্তর এক আন্দোলনে রয়েছি । আমাদের সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ সরকার মুক্তিযোদ্ধা তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের উচ্ছেদের যে অভিযান চালাচ্ছেন তাতে আমরা আশাবাদী যে, অচিরেই মুক্তিযোদ্ধা তালিকা থেকে ভুয়া অপসারিত হবে এবং এ প্রক্রিয়ায় প্রকৃত মুক্তিযোদ্ধারা কলঙ্কমুক্ত হয়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবেন । পাশাপাশি মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গত একাদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে যে অঙ্গীকার করেছিলেন তারও বাস্তবায়ন ঘটাবেন ।

আবীর আহাদ বলেন, আমাদের দাবি যাতে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়িত হয়, সেজন্যে অবশ্যই সুদৃঢ়ভাবে আমাদের আন্দোলনের মাঠে অবস্থান করতে হবে । সাথে সাথে আমাদের সংগঠনকে স্বল্প সময়ের মধ্যে বাকি জেলা, মহানগর ও উপজেলায় সংগঠিত করতে হবে । এজন্য আমি একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের সব স্তরের নেতাকর্মী ও মুক্তিযুদ্ধ প্রজন্ম ব্রিগেডের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারা যেন উদ্যোগি হয়ে সংগঠনের বিস্তৃতিতে অবদান রাখেন ।

আবীর আহাদ পরিশেষে বলেন, একটি মতলবাজ ও ভুয়ার চক্র আমাদের অগ্রগতি ও অগ্রযাত্রায় বাধা সৃষ্টির যে অপপ্রয়াস চালাচ্ছে তাতে আমরা ভীত ও হতাশ নই । এদেশের সচেতন মুক্তিযোদ্ধা ও প্রজন্মের অন্তরে ইতোমধ্যে আমাদের অবস্থান সংহত হয়ে গেছে । একাত্তরেও আমাদের বিপক্ষে পাকিদের পাশাপাশি রাজাকার অপশক্তিও অবস্থান নিয়েছিল, কিন্তু অবশেষে তারা ন্যক্কারজনক পরাজয় বরণ করেছিল । সুতরাং আমাদের হারাবার কিছু নেই । সব অপশক্তির চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাত্ করে আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবোই । জয়বাংলা জয় বঙ্গবন্ধু। 

নিউজটি ফেচবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সর্বশেষ সংবাদ

© All rights reserved 2000-2025 © kalerchaka.Com

Developed by MozoHost.Com