নিজস্ব প্রতিবেদকঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুিক্ত বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের আয়োজনে “ডেঙ্গু বিস্তারের কারণ, প্রতিরোধ ও সচেতনতা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সভাপতি আবদুল্লাহ-আল-জোবায়ের এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। সেমিনারে মূল প্রবন্ধ উপাস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বিজিই বিভাগের লেকচারার তানভির আহমেদ পিয়াস, আশুরা খানম লিসা,নাদিরা নাজনীন রাখি,লেকচারার মো. শাহাবুদ্দিন শিহাব, লুৎফুন্নেসা দিসা, এমদাদুল হক সোহাগ, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নাজমুল হক শাহিন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপনকারী ড.মো. আনোয়ার খসরু পারভেজ বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক ব্যবস্থা গ্রহন করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিগত সামাজিক সচেতনতার পাশাপাশি এই বিষয়ের বিশেষজ্ঞদের গবেষণালব্দ জ্ঞানকে রাস্ট্রীয় ভাবে কাজে লাগিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই সংকট মোকাবেলা করতে পারবো। এছাড়াও তিনি ডেঙ্গু মশা নিধনে সঠিক ভাবে কীটনাশক ব্যবহারের কথা উল্লেখ করেন।

© All rights reserved 2000-2026 © kalerchaka.Com
Leave a Reply