গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জঃ- গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলার সুবিধা বঞ্চিত ৫শ’ জনগোষ্ঠি বিনামূল্যে পেয়েছে চোখের আধুনিক চিকিৎসা।
মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার রাজাপুর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও অরবিস দিনব্যাপী ডায়বেটিক রেটিনোস্কিনিং ক্যাম্প করে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির ডায়বেটিস ও চক্ষু রোগের সেবা প্রদান করে। চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও আয়োজক সংগঠনের কর্মকর্তারা এ সেবা প্রদান করেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও চশমা দেয়া হয়। এছাড়া এ ক্যাম্প থেকে ছানি অপারেশনের জন্য ২০ জন রোগীকে বাছাই করা হয়।
© All rights reserved 2000-2026 © kalerchaka.Com
Leave a Reply