প্রতিনিধি গোপালগঞ্জঃ- গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’তে ভিসি প্রফেসর ড. খোন্দাকার নাসিরউদ্দিনের অপসারনের দাবিতে রাত ৮টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিল বের করে।
মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জয় বাংলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে বিকেলে ভিসি প্রফেসর ড. খোন্দাকার নাসিরউদ্দিনকে লাল কার্ড দেখান শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ভিসির পদত্যাগের এক দফা দাবির চলমান আন্দোলনের ৯ম দিনে শিক্ষার্থীরা ভিসিকে লাল কার্ড দেখিয়ে এবং মশাল মিছিল করে ভিসিকে ক্যাম্পাস ছাড়ার আহবান জানান।
এছাড়া এদিন সকাল সাড়ে ১১ টায় শিক্ষার্থীরা ভিসি প্রফেসর ড. খোন্দাকার নাসিরউদ্দিনের কুশপুত্তলিকা দাহ করে। এসময় তাঁরা ভিসির অপসারনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

প্রতিদিনের মতো আজও (২৭ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে আন্দোলন করেন। তাঁরা ভিসি বিরোধী বিভিন্ন শ্লোগানে ক্যাম্পাস মুখরিত করে রাখে।
শিক্ষার্থীরা জানিয়েছে, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের এক দফা আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ভিসি’র বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে আন্দোলন শুরু করে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ২১ সেপ্টেম্বর বহিরাগতরা হামলা করে অন্তত ২০ শিক্ষার্থীকে আহত করে। এর পর থেকে আন্দোলন আরো বেগবান হয়।
দেশের বিভিন্ন স্থান থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
আন্দোলনরত শিক্ষার্খীরা তাঁদের এক দফার আন্দোলন অর্থাৎ ভিসির পদত্যাগ বা অপসারন না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দেয়। আর সে অনুযায়ী গত ৯দিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply