1. royelllab@gmail.com : admin : কালের চাকা ডেক্স :
  2. kashiani09@gmail.com : Uzir Poros : Uzir Poros
  3. newsdex@kalerchaka.com : নিউজ ডেক্স : নিউজ ডেক্স
  4. shaonbsl71@gmail.com : Shaharia Nazim Shaon Staff Reporter : Shaharia Nazim Shaon Staff Reporter
  5. soykatsn@gmail.com : Soykat Mahmud : Soykat Mahmud
  6. kcnewsdesk@kalerchaka.com : কালের চাকা ডেস্ক 2 : কালের চাকা ডেস্ক 2
  7. hksopno51@gmail.com : Shopno Mahmud : Shopno Mahmud
  8. demo@gmail.com : demo demo : demo demo
  9. editorparosh@gmail.com : editor parosh : editor parosh
  10. adminx@gmail.com : admin admin : admin admin
  11. admin@kalercchaka.com : admin Admin : admin Admin
  12. info@breakignews.com : Br ki : Br ki
  13. newsroom@kalerchaka.com : News Room : News Room
  14. niloykustia@kalerchaka.com : Niloy Rasul : Niloy Rasul
  15. info@pressengine.xyz : Press engine : Press engine
  16. royel.oe@gmail.com : Shakil Shakil : Shakil Shakil
  17. subadmin@dtmti.com : subadmin subadmin : subadmin subadmin
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
নোটিস :
দৈনিক "কালের চাকা" পত্রিকার সকল স্টাফ, সম্পাদক পরিষদ সহ সকল লেখক, পাঠক, বিঞ্জাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে দৈনিক কালের চাকা পত্রিকার লোগো পাল্টানো হয়েছে আপনার আজ থেকে কালের চাকা সংশ্লিস্ট সকল জায়গায় নতুন লোগো দেখতে পারবেন শুভেচ্ছান্তে - সম্পাদক ও প্রকাশক দৈনিক কালের চাকা

মধুমতির তীব্র ভাঙ্গনঃ বাঁধ নির্মাণের দাবী স্থানীয়দের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ১৫৪৭৫৭ নিউজটি দেথা হয়েছে

রিয়াজ মুস্তাফিজ (বিশেষ প্রতিবেদক) :

বাড়ছে মধুমতির ভাঙ্গন। ভেঙ্গে নিয়ে যাচ্ছে চির পরিচিত ঘরবাড়ি, ভিটে। কত পরিচিত উঠোনের পাশে সযত্নে লাগানো কিশোরীর ফুল গাছটিও।

বিলীন হয়ে যাচ্ছে ছোট্ট শিশুদের চড়ুইভাতির আয়োজন। কলা পাতার খেলাঘর। হাজারো বেদনার স্মৃতি, কত্ত রঙ্গিন সব সপ্ন।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া গ্রামের গল্প এটি। মধুমতির তীব্র ভাঙ্গনে প্রায় বিলীন হতে বসেছে আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী গ্রামটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অসংখ্য ঘর বাড়ি, জমি জমা, গাছ গাছালি মধুমতি গর্ভে বিলীন হয়ে গেছে। বাকি ঘর বাড়ি স্কুল মাদ্রাসাও তীব্র ভাঙ্গনের মুখে রয়েছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দীন আহমেদ বলেন, হঠাৎ করেই মধুমতির ভাঙ্গনে ত্রিশটা বাড়ি ভেঙ্গে যায়। মানুষ ঘরবাড়ি সরাতে পারে নাই। গাছ গাছালি ও জমির ফসলাদি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভাঙ্গন কবলীত মানুষজন নিঃস্ব হয়ে পড়েছে। তাদের যাওয়ার কোন জায়গা নাই। পরের জায়গায় কোন মতে ছাপড়া দিয়ে মানবেতর জীবন যাপন করছে । সরকারের কাছে বাঁধ নির্মাণের জোর দাবী জানাচ্ছি।

চরনারানদিয়া গ্রামের ইকরামুজ্জামান বলেন, নদী ভাঙ্গনের যন্ত্রনা কত নির্মম হতে পারে এ অঞ্চলের মানুষ তার জলন্ত উদাহরন। নদী ভাঙ্গলে কিচ্ছু থাকেনা। সরকারের কাছে তিনিও বাঁধ নির্মাণের আবেদন জানান।

চরনারানদিয়া গ্রামের শিক্ষক আলমগীর হোসেন বলেন, আমরা এখানে খুবই ঝুঁকিপুর্ন অবস্থায় বসবাস করছি। গ্রামের মসজিদ মাদ্রাসা স্কুল চরম ঝুকির মধ্যে রয়েছে।

চরনারানদিয়ার সহায় সম্বলহীন অসহায় মানুষের হাহাকারে ভারী হয়ে উঠেছে এখানকার পরিবেশ। দ্রুত বাঁধ নির্মাণ না হলে, পুরো গ্রামটি মধুমতির গর্ভে বিলীন হয়ে যেতে পারে এমন আশংকা এখানের সকল শ্রেণীপেশার মানুষের।

নিউজটি ফেচবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সর্বশেষ সংবাদ

© All rights reserved 2000-2025 © kalerchaka.Com

Developed by MozoHost.Com