নিজস্ব প্রতিবেদকঃ- সাধারণ সম্পাদক পদে স্বেচ্ছাসেবক লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গাজী মেজবাউল হোসেন সাচ্চু এগিয়ে।
দীর্ঘ সাত বছর পর সম্মেলনের তারিখ ঘোষণায়, সংগঠনটির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। এক কথায় দীর্ঘ প্রতীক্ষার পর নেতৃত্বের পালাবদলের এই সম্মেলন ঘিরে এরই মধ্যে নেতাকার্মীদের কাছে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ক্যাসিনো কান্ডের পর বিতর্কিত অনেক নেতাই এখন গাঢাকা দিয়েছে আর ত্যাগী নেতারা এখন মাঠে সক্রিয়। সেই সাথে পদ প্রত্যাশীদের দৌড়ঝাপ শুরু হয়ে গিয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের বর্তমান নেতাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন গাজী মেসবাউল হোসেন সাচ্চু। সারাদেশের নেতাকর্মীদের মাঝে তাঁর পরিচিতি রয়েছে। তিনি রাজনীতিতে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা।
গাজী মেজবাউল হাসান সাচ্চু ১৯৮২ সাল থেকে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৫ সাল থেকেই পালন করেছেন বিভিন্ন গুরু দায়িত্ব। যার মাঝে রয়েছে, কেন্দ্রীয় ছাত্রলীগের দু’বারের সহ সভাপতি, দুই দফা দায়িত্ব পালন করেছেন ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় উপকমিটির। এরশাদ বিরোধী আন্দোলনে বৃহত্তর ক্যান্টনমেন্ট থানা সর্বদলীয় ছাত্র ঐক্যের আহবায়ক, বৃহত্তর ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ দু’বারে সভাপতি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর ছাত্রলীগ(উত্তর), এছাড়াও কয়েক দফায় দায়িত্ব পালন করেছেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে।
গাজী মেজবাউল হোসেন সাচ্চু দীর্ঘদিন আওয়ামীলীগ সভানেত্রীর সাথে থেকেছেন। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে কলকাতার চবৎধষবংং ঐড়ংঢ়রঃধষ ৪৫ দিন চিকিৎসা গ্রহণ করেণ। এখনও শরীরে বয়ে বেড়াচ্ছেন গ্রেনেডের স্প্রিন্টার। ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর বার বার গ্রেফতার ও বিশেষ ক্ষমতা আইনে দীর্ঘদিন যাবৎ কারাবরণ এবং অসংখ্য মিথ্যা মামলার স্বীকার হয়েছিলেন তিনি। ১/১১ পরবর্তী জননেত্রী শেখ হাসিনা মুক্তি আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
২০১৪ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-১৫ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। গত নির্বাচনে তিনি ঢাকা ১৫ আসনে প্রার্থীদের মাঝে অন্যতম প্রধান প্রার্থী ছিলেন। দীর্ঘদিনের রাজনীতি করার কারণে সারা দেশ জুড়ে রয়েছে অসংখ্য একনিষ্ট কর্মী বাহিনী। বারবার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থাকার কারণে স্বেচ্ছাসেবকলীগের সারা দেশের নেতা-কর্মীদের সাথেও রয়েছে নিবিড় যোগাযোগ। সাংগঠনিক দক্ষতায়ও যে কার চেয়ে এগিয়ে গাজী মেজবাউল হক সাচ্চু। সাচ্চু’র সততায় নিয়েও কেউ প্রশ্ন তুলতে পারবে না। সৎ, ত্যাগী, কর্মী বান্ধব নেতা হিসেবে তাই সবার থেকে এগিয়ে গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply