গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মনীন্দ্রনাথ রায় সভাপতি ও তুষার মধু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।
কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির।
এছাড়াও সম্মেলনে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মতিয়ার রহমান হাজরা, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত অধিকারী বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে মনীন্দ্রনাথ রায় ও সাধারণ সম্পাদক হিসেবে তুষার মধুর নাম ঘোষনা করা হয়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply