সাহিত্য ডেস্কঃ :
ফাগুনের আগুনে যায় যাক পুড়ে যাক;
ভবদীয় ভাবনা তলের মলিন হওয়া বাঁধন ছেঁড়া বিরহ,
আজ গাঁদা ফুলের হাসিতে হলুদ হয়ে থাক।
তোর হাওয়ায় দোলা চুলের ভাঁজে নির্মল হাসির ফুলগুলো সব আশ্রয় খুঁজে পাক।
তোর বাসন্তী রং শাড়ির আঁচল তলে,
দিশেহারা ফাগুন যেন আজ হারিয়ে যাক।
ফাগুনের আগুনে যায় যাক পুরে যাক,
ঝরে পরা শুকনো পাতার মতো তোর ব্যথা ভরা প্রান।
তোর মনের গহীনের নিরব চিৎকার গুলো আজ হয়ে থাক, সুখ পাখি কোকিলের হৃদয় ছোঁয়া গান।
তোর বুকে চেপে রাখা সকল ব্যথা ,
ফাগুনের আগুনে যায় যাক যাক পুড়ে যাক।
আমের মুকুল ছুঁয়ে ঝরে পরা শিশিরের কান্নার সাথে আজি যাক ঝরে যাক।
আজি উঠুক জেগে নতুন কুঁড়ি
তোর শূন্য হওয়া ডালে।
তোর স্বপ্নেভরা অবাক চোখের রং গুলো সব
দেখ প্রজাপতির ডানায় খেলে।
আজি রঙিন হয়ে সুখগুলো তোর দক্ষিণা হাওয়ায় দোলে।
কৃষ্ণচূড়া পলাশ শিমুল আম্রমুকুল ছুঁয়ে, পবন ছুঁটে আসছে ধেয়ে।
তোর বন্ধ মনের জানালার কপাট আজি একটু রাখ খুলে।
© All rights reserved 2000-2026 © kalerchaka.Com
Leave a Reply