গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ার রামশীল এলাকা থেকে অপ্সাতনামা (৪৫) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার রামশীল এলাকার পয়সা নদী থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানিয়েছেন, স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে লাশটি অন্যস্থান থেকে ভেসে এসেছে।
© All rights reserved 2000-2026 © kalerchaka.Com
Leave a Reply