গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দরিদ্র পরিবার উন্নয়ন কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির পক্ষ থেকে পৌরসভার ৪৮টি পরিবারের মাঝে এসব বকনা গরু বিতরণ করা হয়।ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ভারপ্রাপ্ত ম্যানেজার সুবাস জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পলাশ দাশ,বাগানউত্তরপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস,সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া এপির প্রোগ্রাম অফিসার আলবার্ট সরকার বক্তব্য রাখেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply