1. royelllab@gmail.com : admin : কালের চাকা ডেক্স :
  2. kashiani09@gmail.com : Uzir Poros : Uzir Poros
  3. newsdex@kalerchaka.com : নিউজ ডেক্স : নিউজ ডেক্স
  4. shaonbsl71@gmail.com : Shaharia Nazim Shaon Staff Reporter : Shaharia Nazim Shaon Staff Reporter
  5. soykatsn@gmail.com : Soykat Mahmud : Soykat Mahmud
  6. kcnewsdesk@kalerchaka.com : কালের চাকা ডেস্ক 2 : কালের চাকা ডেস্ক 2
  7. hksopno51@gmail.com : Shopno Mahmud : Shopno Mahmud
  8. demo@gmail.com : demo demo : demo demo
  9. editorparosh@gmail.com : editor parosh : editor parosh
  10. adminx@gmail.com : admin admin : admin admin
  11. admin@kalercchaka.com : admin Admin : admin Admin
  12. info@breakignews.com : Br ki : Br ki
  13. newsroom@kalerchaka.com : News Room : News Room
  14. niloykustia@kalerchaka.com : Niloy Rasul : Niloy Rasul
  15. info@pressengine.xyz : Press engine : Press engine
  16. royel.oe@gmail.com : Shakil Shakil : Shakil Shakil
  17. subadmin@dtmti.com : subadmin subadmin : subadmin subadmin
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
নোটিস :
দৈনিক "কালের চাকা" পত্রিকার সকল স্টাফ, সম্পাদক পরিষদ সহ সকল লেখক, পাঠক, বিঞ্জাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে দৈনিক কালের চাকা পত্রিকার লোগো পাল্টানো হয়েছে আপনার আজ থেকে কালের চাকা সংশ্লিস্ট সকল জায়গায় নতুন লোগো দেখতে পারবেন শুভেচ্ছান্তে - সম্পাদক ও প্রকাশক দৈনিক কালের চাকা

অ্যাম্বুলেন্সে পড়ে রইলো লাশ, ফোন পেয়ে দাফন করলো পুলিশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ১৩২৮৫৭ নিউজটি দেথা হয়েছে

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের দাফন করে পুলিশ

করোনা সংক্রমণের ভয়ে পাড়া-প্রতিবেশী ও স্বজনরা দাফনে কেউ এগিয়ে আসেনি।  অ্যাম্বুলেন্স থেকে লাশ নামাতেও না। উপায় না পেয়ে পরিবারের পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে (জিএমপি) ফোন করা হয়। পরে তারা এসে নিজ দায়িত্বে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আজিজুল ইসলামের (৬৭) লাশ করে। সোমবার (২২ জুন) গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম বাউপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আজিজুলের স্ত্রী রহিমা বেগম ও নাতীন রাজিয়া সুলতানা মুক্তা জানান, প্রায় ১৬ বছর আগে পশ্চিম বাউপাড়া এলাকায় বাড়ি বানিয়ে সেখানে তারা বসবাস করতেন। আজিজুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের হারানিয়া আফগান বাড়ি এলাকায়। তার দু’ছেলের একজন কুয়েত ও অন্যজন লেবাননে চাকরি করেন। প্রায় দেড় বছর ধরে আজিজুল কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তার দু’টি কিডনিই ড্যামেজ হয়ে গেছে। রবিবার (২১ জুন) কিডনি ডায়ালাইসিস করাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (ডায়ালসিস করার আগে) দুপুরে তিনি মারা যান। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। সিএমএইচ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সে করে লাশ রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের বাসায় আনা হয়। দু’সন্তান বিদেশে থাকায় লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে এলাকাসীর সহযোগিতা চাওয়া হয়। করোনার ভয়ে লাশ দাফনের জন্য এলাকার কোনও লোকজন এগিয়ে আসেনি। এমনকি অ্যাম্বুলেন্স থেকে লাশ নামাতেও অস্বীকৃতি জানান তারা। উপায়ন্তর না পেয়ে পরিবার ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
জিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স সহকারী কমিশনার আহসান হাবিব জানান, করোনার ভয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের লাশ দাফনে কেউ এগিয়ে আসছে না, এ খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ ওই লাশ দাফনের দায়িত্ব নেয়। থানা পুলিশের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ধর্মীয় অনুশাসন ও স্বাস্থ্যবিধি মেনে
ভোর রাতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এসময় কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি টিম সহযোগিতা করেছে।

 

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-06-23 09:00:21

নিউজটি ফেচবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সর্বশেষ সংবাদ

© All rights reserved 2000-2026 © kalerchaka.Com

Developed by MozoHost.Com