1. royelllab@gmail.com : admin : কালের চাকা ডেক্স :
  2. kashiani09@gmail.com : Uzir Poros : Uzir Poros
  3. newsdex@kalerchaka.com : নিউজ ডেক্স : নিউজ ডেক্স
  4. shaonbsl71@gmail.com : Shaharia Nazim Shaon Staff Reporter : Shaharia Nazim Shaon Staff Reporter
  5. soykatsn@gmail.com : Soykat Mahmud : Soykat Mahmud
  6. kcnewsdesk@kalerchaka.com : কালের চাকা ডেস্ক 2 : কালের চাকা ডেস্ক 2
  7. hksopno51@gmail.com : Shopno Mahmud : Shopno Mahmud
  8. demo@gmail.com : demo demo : demo demo
  9. editorparosh@gmail.com : editor parosh : editor parosh
  10. adminx@gmail.com : admin admin : admin admin
  11. admin@kalercchaka.com : admin Admin : admin Admin
  12. info@breakignews.com : Br ki : Br ki
  13. newsroom@kalerchaka.com : News Room : News Room
  14. niloykustia@kalerchaka.com : Niloy Rasul : Niloy Rasul
  15. info@pressengine.xyz : Press engine : Press engine
  16. royel.oe@gmail.com : Shakil Shakil : Shakil Shakil
  17. subadmin@dtmti.com : subadmin subadmin : subadmin subadmin
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
নোটিস :
দৈনিক "কালের চাকা" পত্রিকার সকল স্টাফ, সম্পাদক পরিষদ সহ সকল লেখক, পাঠক, বিঞ্জাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে দৈনিক কালের চাকা পত্রিকার লোগো পাল্টানো হয়েছে আপনার আজ থেকে কালের চাকা সংশ্লিস্ট সকল জায়গায় নতুন লোগো দেখতে পারবেন শুভেচ্ছান্তে - সম্পাদক ও প্রকাশক দৈনিক কালের চাকা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাবি শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ১৩৫৫৫৭ নিউজটি দেথা হয়েছে

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা ও এ আইনের আওতায় দায়েরকৃত মাহিরের মামলা প্রত্যাহারসহ আটককৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা।


সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এছাড়া পরবর্তীতে প্রশাসনিক ভবনের সামনেও মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ‘ডিজিটাল নিরাপত্তা আইনে আটকদের মুক্তি চাই’, ‘মাহিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চাই’, ‘আমরাই মাহির’, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো’, ‘নিঃশর্ত বাকস্বাধীনতা চাই’, শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় চাই’, ইত্যাদি লেখা সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড বহন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল করা ও এ আইনের আওতায় দায়েরকৃত মাহিরের মামলা প্রত্যাহারসহ আটককৃতদের মুক্তির দাবি দেশব্যাপী আয়োজনের সাথে সংহতি জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়েছে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, মাহিরের বিরুদ্ধে শাবিপ্রবি প্রশাসনের দায়েরকৃত মামলা প্রত্যাহার ও এ আইনের আওতায় আটককৃত সকলের মুক্তির দাবি জানাচ্ছি।’
পাশাপাশি নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা, মাহিরসহ দেশের অন্যান্যদের উপর এ আইনের মামলা প্রত্যাহার করা, গ্রেফতারকৃতদের মুক্তি প্রদান, নিঃশর্ত বাক-স্বাধীনতা নিশ্চিতকরণ ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানায় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সম্প্রতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর স্ট্যাটাসকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে শাবিপ্রবি প্রশাসন। এছাড়া একই ব্যক্তিকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপত্তিকর স্ট্যাটাসকে কেন্দ্র করে মামলা দায়ের ও আটক করা হয়েছে। এর প্রেক্ষিতে দেশে বিভিন্ন  স্থানে একযোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। 

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-06-23 13:24:30

নিউজটি ফেচবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সর্বশেষ সংবাদ

© All rights reserved 2000-2025 © kalerchaka.Com

Developed by MozoHost.Com