গোপালগঞ্জ প্রতিনিধিঃ– গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে অভিযুক্ত শিক্ষক সিএসই (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং) বিভাগের চেয়্যারম্যান সহকারী অধ্যপক ইঞ্জিঃ মোঃ আক্কাস আলীর বিচার ও অপসারনের দাবীতে ৪র্থ দিনের মত ক্লাস-পরীক্ষা বর্জন করে চোখে কালো কাপড় বেঁধে অবস্থান ধর্মঘট পালনও ছাত্রীরা তাদের সুরক্ষার দাবীতে গনস্বাক্ষর কর্মসূচী পালন করছে ঐ বিভাগের শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনের ৪র্থ তলার সিএসই বিভাগের সামনে এসব কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে ঐ শিক্ষকের বিচার ও স্থায়ীভাবে অপসারনের দাবী জানায় তারা।

এদিকে, আন্দোলনরতঃ শিক্ষার্থীদেরকে আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য নানাভাবে ভয়-ভীতি দেয়া হচ্ছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।আন্দোলনরতঃ এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এর আগে, দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গত ৬ এপ্রিল রোববার শিক্ষার্থীরা ঐ শিক্ষকের অপসারনের দাবীতে আন্দোলনে নামে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে তার বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেয়া ছাড়াও ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট জমা দেয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানান।
এস, এম, আমির হামজা
০১৭১৫১৬৮৮৬৯
০১৭৭৭৭৬৬৩৯৪
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply