গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জের মুকসুদপুরে চাচার রেখে যাওয়া টাকার ভাগাভাগির জের ধরে বাবু মিনা (২২) নামে এক যুবক কীটনাশক দ্রব্য খেয়ে আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার সন্ধায় উপজেলার গুনহার গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বাবুর চাচা ব্যাংকে কয়েক লক্ষ টাকা রেখে মারা গেলে ভাইদের মধ্যে ওই টাকা নিয়ে কয়েকমাস ধরে দ্বন্দ্ব চলে আসছে। আজ বিকেলে ভাইদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হলে সন্ধায় অভিমান করে কীটনাশক দ্রব্য খেয়ে বাবু আত্মহত্যা করে।
বাবু মিনা কাশালিয়া ইউনিয়নের গুনহার গ্রামের মৃত জহুরুল হক মিনার ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত ওসি মোস্তফা কামাল পাশা আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply