1. royelllab@gmail.com : admin : কালের চাকা ডেক্স :
  2. kashiani09@gmail.com : Uzir Poros : Uzir Poros
  3. newsdex@kalerchaka.com : নিউজ ডেক্স : নিউজ ডেক্স
  4. shaonbsl71@gmail.com : Shaharia Nazim Shaon Staff Reporter : Shaharia Nazim Shaon Staff Reporter
  5. soykatsn@gmail.com : Soykat Mahmud : Soykat Mahmud
  6. kcnewsdesk@kalerchaka.com : কালের চাকা ডেস্ক 2 : কালের চাকা ডেস্ক 2
  7. hksopno51@gmail.com : Shopno Mahmud : Shopno Mahmud
  8. demo@gmail.com : demo demo : demo demo
  9. editorparosh@gmail.com : editor parosh : editor parosh
  10. adminx@gmail.com : admin admin : admin admin
  11. admin@kalercchaka.com : admin Admin : admin Admin
  12. info@breakignews.com : Br ki : Br ki
  13. newsroom@kalerchaka.com : News Room : News Room
  14. niloykustia@kalerchaka.com : Niloy Rasul : Niloy Rasul
  15. info@pressengine.xyz : Press engine : Press engine
  16. royel.oe@gmail.com : Shakil Shakil : Shakil Shakil
  17. subadmin@dtmti.com : subadmin subadmin : subadmin subadmin
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
নোটিস :
দৈনিক "কালের চাকা" পত্রিকার সকল স্টাফ, সম্পাদক পরিষদ সহ সকল লেখক, পাঠক, বিঞ্জাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে দৈনিক কালের চাকা পত্রিকার লোগো পাল্টানো হয়েছে আপনার আজ থেকে কালের চাকা সংশ্লিস্ট সকল জায়গায় নতুন লোগো দেখতে পারবেন শুভেচ্ছান্তে - সম্পাদক ও প্রকাশক দৈনিক কালের চাকা

ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় প্রস্তুত কোটালীপাড়া প্রশাসন 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০১৯
  • ১৬০২৫৭ নিউজটি দেথা হয়েছে

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, কোটালীপাড়া থানারঅফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, উপজেলা শিক্ষা অফিসার রুবাইয়া ইয়াছমিন, ইউপি চেয়ারম্যান অমৃত লাল হালদার, মহব্বত আলী গোলদার, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভিয়া ডেইজী, কোটালীপাড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। 

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মহসীন উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্রে হিসেবে খোলা হয়েছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রেগুলো ২৪ ঘন্টা খোলা রাখার সিন্ধান্ত নিয়েছি। অপরদিকে ১২টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদের টিম গঠন করা হয়েছে। 

এদিকে জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু জানান, ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় কোটালীপাড়ার জেলা পরিষদ অডিটরিয়ামে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে আমার ব্যক্তিগত উদ্যেগে চিকিৎসা ও শুকনো খাবারের ব্যবস্থা থাকবে। 

কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, কোটালীপাড়ায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।  ১লক্ষ ২০ হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে। এই লক্ষমাত্রার ২০ থেকে ৩০ শতাংশ ধান চাষিরা ঘরে তুলতে পেরেছে। যদি ফণি কোটালীপাড়ায় আঘাত হানে তা হলে ধানের ব্যাপক ক্ষতি হবে। আমরা দ্রুত ধান কাটার জন্য চাষিদের নির্দেশ দিয়েছি।  

অপরদিকে ঘূর্ণিঝড় ফণির খবরে কোটালীপাড়াবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে এ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, ২০০৭ সালের সিডরের সময় এই অঞ্চলে কোন মৌসুমী ফসল ছিল না। এখন ধানসহ বিভিন্ন মৌসুমী ফসল মাঠে রয়েছে। কোটালীপাড়ায় ফণি আঘাত করলে ২০০৭ সালের চেয়ে ক্ষতির পরিমান বেশী হবে।

নিউজটি ফেচবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সর্বশেষ সংবাদ

© All rights reserved 2000-2026 © kalerchaka.Com

Developed by MozoHost.Com