বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ বলেছেন , নারীর প্রতি সহিংসতা রোধে দেশব্যাপি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে এই বিষয়ে সক্রিয় অংশগ্রহণ করতে হবে।
নারীর প্রতি যেখানেই যৌন হয়রানি সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।রবিবার রাজধানীর বনানীতে নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন , নারী নির্যাতন প্রতিরোধে শুধু নারীদের সচেতন করলে হবে না। সবচেয়ে জরুরি পুরুষ ও যুবকদের সচেতন ও সম্পৃক্ত করা। এ ছাড়া নারী নির্যাতনকে পারিবারিক বিষয় বা ঘরোয়া ব্যাপার বলে চুপ করে থাকলে চলবে না। নির্যাতনের শিকার নারী ও তাঁর পরিবারকে মুখ খুলতে হবে। প্রতিবাদ করতে হবে।
নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম আকাশ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অদ্রিকা এষনা পূর্বাশা, অ্যাডভোকেট কাজী তামান্না ফেরদৌস, লূনা খান, হোসনে আরা পারভীন জলি, শামসুন নূর লিজা, মিলন মাহমুদ রবি ও ইসমত নাজ ববি প্রমুখ।
কালের চাকা/সালাহ উদ্দীন/০০১/১১-২০১৮
© All rights reserved 2000-2026 © kalerchaka.Com
Leave a Reply