Dhaka 11:10 pm, Sunday, 7 June 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর?

যারা বাড়িতেই থাকেন, দুপুরে খাওয়ার পরে ঘুম তাদের কাছে বেশ পরিচিত অভ্যাস। আর যাদেরকে কর্মক্ষেত্রে থাকতে হয়, দুপুরের খাবার শেষে চেয়ারেই খানিকটা ঝিমিয়ে নেয়ার অভ্যাস তাদের অনেকেরই। তবে দুপুরের এই অল্প একটু ঘুম বা ভাতঘুম উপকারী কি-না তা নিয়ে সন্দিহান থাকেন অনেকে। দুপুরের ঘুম কি উপকারী না-কি ক্ষতির কারণ? চলুন জেনে নেয়া যাক-

দুপুরে ঘুম পায় কেন?

আমরা যখন প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলি তখন আমাদের রক্তে ইনসুলিনের মাত্রা ওঠানামা করে। আমরা যে খাবারই খাই না কেন, খাওয়ার সঙ্গে সঙ্গেই রক্তে সুগার নিয়ন্ত্রণের জন্য আমাদের শরীর ইনসুলিন তৈরির কাজে লেগে যায়। যখন বেশি খাওয়া হয় তখন ইনসুলিনও বেশি উৎপন্ন হয়। এই হরমোন আমাদের মস্তিষ্কে গিয়ে বিপাক প্রক্রিয়ার মাধ্যমে মেলাটোনিন ও সেরোটোনিনে পরিণত হয়। মেলাটোনিন ঘুমের হরমোন।

আমরা যখন ভারী খাবার খাই তখন শরীর তা হজম করতে ষাট-সত্তর ভাগ শক্তি খরচ করে। আর এই শক্তি খরচের কারণে আমাদের ঘুম পেতে থাকে। শুধু যে উচ্চ কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খেলে এমনটা ঘটে তা কিন্তু নয়, প্রোটিনযুক্ত খাবার খেলেও এমনটা ঘটে। এবার চলুন জেনে নেয়া যাক, দুপুরে ঘুমালে শরীরে কোন বিষয়গুলো ঘটতে পারে-

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে

রাতের ঘুমের থেকেও দুপুরের ঘুমটুকু আমাদের কাছে প্রশান্তিদায়ক মনে হতে পারে। কারণ দুপুরের ঘুম তখনই হয়, যখন কিছুটা সময় বিশ্রাম পাওয়া যায়। তাই যতটুকু সময়ই ঘুম হোক, দুপুরের ঘুম হয় নিশ্চিন্তে। এসব কারণে দুপুরের ঘুমের ফলে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকা মানে অনেক অসুখ থেকেই দূরে থাকা।

মনে রাখার ক্ষমতা বাড়ায়

দুপুরের ঘুম কিন্তু আরেকটি বিষয়ে উপকার করে। তা হলো, এটি আমাদের মনে রাখার ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, যারা নিয়মিত দুপুরে মিনিট ত্রিশেক ঘুমান, তাদের মনে রাখার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি হয়।

সৃজনশীলতা বৃদ্ধি করে

আপনি যদি একজন সৃজনশীল মানুষ হয়ে থাকেন তবে দুপুরের ঘুম আপনার জন্য উপকারী হতে পারে। কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, দুপুরের ঘুম সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। দুপুরের ঘুমের ফলে আমাদের মস্তিষ্ক খানিকটা বিশ্রাম পায়, যে কারণে চিন্তা করার ক্ষমতাও বাড়ে অনেকটা।

স্নায়ুর চাপ কমায়

স্নায়ুর চাপ কমাতে সাহায্য করে দুপুরের ঘুম। যদি কোনো কারণে মন খারাপ থাকে বা উদ্বিগ্ন বোধ করেন তবে দুপুরে সুযোগ করে খানিকটা সময় ঘুমিয়ে নিন। এতে মন ভালো থাকবে, কমবে দুশ্চিন্তাও।

ক্লান্তি দূর করে

রাতের ঘুম ভালোভাবে না হলে দিনের সময়টাও কেমন খিটখিটে লাগে। এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে দুপুরের ঘুম। দুপুরে কিছুটা সময় ঘুমিয়ে নিতে পারলে ক্লান্তি কাটে। তাই সময় পেলে দুপুরে খানিকটা সময় ঘুমিয়ে নেবেন। এতে ক্ষতির কিছু নেই। বরং মিলবে অনেক উপকার।

এইচএন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর?

প্রকাশ সময় : 03:04:02 pm, Thursday, 23 April 2026