Dhaka 1:37 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

কুষ্টিয়ায় আগুনে পুড়ে নি:স্ব পরিবারের মাঝে এই গরমে ইউএনও দিলেন কম্বল!

কুষ্টিয়ায় অগ্নিকান্ডে সহায় সম্বল হারানো পরিবারের মমাঝে বৈশাখের এই তিব্র গরমে কম্বল বিতরণ করেছেন ইউ এন ও! ঘটনার পর সাংবাদিক ব্যবসায়ী ও সমাজ কর্মীরা ওই পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, বস্ত্র ছাড়াও কিছু নগদ অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গত শুক্রবার সকালে কুষ্টিয়ার হরিপুরে অগ্নিকান্ডে দিনমজুর জাকিরুলসহ দুটি পরিবারের সদস্যদের পড়নের কাপড় ছাড়া বসতবাড়িসহ সব পুড়ে ছাই হয়ে যায়। বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন চৌধুরী সরেজমিন পরিদর্শন করেন এবং এই প্রচণ্ড গরমের মধ্যেও জাকিরুলের পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন ! তবে সহায়সম্বল হারনো পরিবারের মাঝে অন্যান্য সামগ্রী বিতরণ না করে শীতের কম্বল বৈশাখের এই তিব্র গরমের মধ্যে বিতরণ নিয়ে সমালোচনা করে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেন। এর পর স্থানীয় পত্রিকার সাংবাদিক শাহরিয়ার ইমন রুবেল ওই অসহায় পরিবারের সাহায্য সহযোগীতার উদ্যোগ নিয়ে কয়েকজন সহকর্মীর সাথে আলাপ করেন। এছাড়াও তিনি শহরের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম বেডিং এর পরিচালক রাসেল, দাদা রাইচ এজেন্সির পরিচালক জয়নাল আবেদিন প্রধান, জোতি ফাউন্ডেশন চেয়ারম্যান সৈয়দা হাবিবা, শেখ সাজ্জাদ হোসেন সবুজ এর সহধর্মিণী জান্নাতুল ফেরদৌস জিনিয়া, কম্পিউটার স্পেস এর পরিচালক মোঃ জাহিদুল ইসলাম রনি, জুয়েল রানা,এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে একাত্বতা প্রকাশ করেন। পরে সকলের সিদ্ধান্ত অনুযায়ী চাউল, ডাউল, তৈল, কাঁচা বাজার, চিনি, আট, সুজি, মসলা, তোষক, বালিশ, মশারি, জামা কাপড়, মুরগি,বেডশীটসহ বেশ কিছু ব্যবহারিক জিনিসপত্র নিয়ে বিকেলে উপস্থিত হন আগুনে পুড়ে সহায়সম্বল হারানো ওই পরিবারের কাছে। উদ্যোগী মানুষেরা খাদ্য সামগ্রী ও বস্ত্র ছাড়াও কিছু নগদ অর্থ অসাহায় পরিবার দুটির মাঝে নিজ হাতেই সুষ্ঠুভাবে বন্টন করেন । এ সময় আভেগ আপ্লুত হয়ে চোখের কোনে পানি জমে যায় অসহায় ওই পরিবারের সদস্যদের। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা ছাড়াও সমাজের সচেতন মানুষেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

কুষ্টিয়ায় আগুনে পুড়ে নি:স্ব পরিবারের মাঝে এই গরমে ইউএনও দিলেন কম্বল!

প্রকাশ সময় : 11:01:49 am, Saturday, 27 April 2019