Dhaka 6:51 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

বর্তমান সময়ের দেশীয় বাণিজ্যিক চলচ্চিত্রের ‘পোস্টার বয়’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে দর্শকদের আস্থার নাম হয়ে উঠেছেন তিনি। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা মাতাতে প্রস্তুত তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। 

বিজ্ঞাপন

মুক্তির আগে এবার সেন্সর বোর্ডের সবুজ সংকেত পেল সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুসংবাদ জানিয়েছেন নির্মাতা নিজেই। পোস্টে রাফী অনেকটা কাব্যিক ঢঙে সিনেমাটি নিয়ে তার ভাবনার কথা তুলে ধরেন। 

আরও পড়ুন

তিনি লিখেন, ‘সব গল্প চিৎকার করে বলা হয় না, কিছু গল্প ধীরে ধীরে ভেতরে ভেতরে ফুটতে থাকে। নতুন দিনের সিনেমা। দেখা হবে সিনেমা হলে।’ নির্মাতার এমন পোস্টের পর থেকেই নেটিজেনদের মাঝে সিনেমাটি নিয়ে প্রবল কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।

‘প্রেশার কুকার’ সিনেমাটি গতানুগতিক ধারার বাইরের একটি গল্প হতে যাচ্ছে। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চারজন প্রভাবশালী নারী চরিত্র। এই চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। 

চার ভিন্ন মেজাজের নারীর রসায়নই এই সিনেমার প্রাণ। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল ফিতরেই সিনেমাটি মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহগুলোতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

প্রকাশ সময় : 09:55:58 pm, Monday, 16 March 2026