Dhaka 6:49 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল-এর কার্যক্রম শুরু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনা এবং বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম চালু করার লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, এর আগেও বিভিন্ন সময়ে আন্তর্জাতিক এই পেমেন্ট সেবা প্রতিষ্ঠানটি বাংলাদেশে কার্যক্রম শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও পেপ্যাল এ বিষয়ে আগ্রহ দেখায়।

এর আগে, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন যে, পেপ্যাল বাংলাদেশে কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে। তিনি বলেন, মূলত ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা এবং আইটি খাতের সহজ আন্তর্জাতিক লেনদেন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সে সময় পেপ্যালের দক্ষিণ এশিয়া (সিঙ্গাপুরভিত্তিক) টিম বাংলাদেশের ফ্রিল্যান্সার প্রতিনিধি ও আইসিটি বিভাগের সঙ্গে বৈঠকও করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

KAZI ABDUL AZIM

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশ সময় : 04:52:29 pm, Wednesday, 15 April 2026