Dhaka 12:57 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

কবি নাজমুল হক নজীর এর প্রতিকৃতির নামফলকের উদ্বোধন

এনামুল এইচ রুবেল: শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর প্রতিকৃতির ফলকের উদ্বোধন করা হয়েছে।
গত ২৮ অক্টোবর ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কবির বাসভবন ঝর্ণাধারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ তম উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে কবির প্রতিকৃতির নামফলকের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম, সাবেক সচিব হেমায়েত উদ্দিন তালুকদার। এছাড়া বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, প্রেসক্লাব সভাপতি কাজী হাসান ফিরোজ, আরযেএফ বোয়ালমারী উপজেলা সভাপতি আমীর চারু বাবলু এছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিক ও সুধীজন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নাজমুল হক নজীর এর নামফলক উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম কবির সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলেন একজন কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে কবি নাজমুল হক নজীর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, যা দেশের প্রতি ভালোবাসার অসামান্য দৃষ্টান্ত। ভালোবাসার এই দৃষ্টান্ত তিনি কবিতা ও মানুষের মাঝে ধারণ করেছেন সারাজীবন। তিনি আরো বলেন কবি দৃশ্যমান তেমন সম্পদ না রেখে গেলও চিত্তের সম্পদ রেখে গেছেন, আদর্শ রেখে গেছেন । কবির লেখা কবিতা, প্রবন্ধ ও গল্প সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে আগামী প্রজন্ম কবির সৃষ্টিকর্ম সম্পর্কে জানতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম বলেন নাজমুল হক নজীর একজন কবি ছিলেন, একজন সাংবাদিক ছিলেন, তিনি যে সময় সাংবাদিকতা শুরু করেছিলেন তখন সাংবাদিকতায় বর্তমান সময়ের এতো সাংবাদিকের উপস্থিতি ছিলো না।
তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন। তাঁর লেখালেখি আজ অনেকেই অনুপ্রাণিত করতে পারে।
সাবেক সচিব হেমায়েত উদ্দিন তালুকদার কবির লেখা কবিতা থেকে কয়েকটি কবিতা পাঠ করে শোনান। বক্তব্য তিনি বলেন শ্লোগানের কবি, মানুষ, দেশ, প্রকৃতিকে ভালোবেসেছেন। তার কবিতায় নিসর্গপ্রীতি আমার ভালো লেগেছে।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে কবি নজীর একাডেমির সাধারণ সম্পাদক কবির আহমেদ লিনজু উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

কবি নাজমুল হক নজীর এর প্রতিকৃতির নামফলকের উদ্বোধন

প্রকাশ সময় : 06:10:32 pm, Thursday, 1 November 2018