Dhaka 6:15 am, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

বাবা ও একটা পাঞ্জাবীর গল্প

বাবা ও একটা পাঞ্জাবীর গল্প

রিয়াজ মুস্তাফিজ

বন্ধুর গার্মেন্টস দোকানে বসেছিলাম। প্রচুর ভিড়। ঈদের বাজার। কেনাবেচাও হচ্ছে খুব।

একজন বাবা এলেন। সাথে স্কুল পড়ুয়া কিশোর ছেলে। বোঝা যাচ্ছিলো, বাবা দারিদ্রের অদৃশ্য জালে আবদ্ধ।

ছেলের পছন্দ হলো একটা পাঞ্জাবী। দোকানদার বন্ধু দাম বলল। দাম সোনার পর সেই বাবার মুখ দেখে বুঝে গেলাম, সাধ্যের বাইরে। বাবা যে দাম বললেন, দোকানদার বন্ধুর সে দামে পাঞ্জাবী দেওয়া সম্ভব না।

বাবা ছেলে চলে গেলেন।

একটু পর আবার এলেন। বাবা তার আগের বলে যাওয়া দামের চেয়ে একটু বাড়ালেন। এতেও দোকানদারের পাঞ্জাবী দেওয়া সম্ভব হলোনা।

সেই বাবা ছেলে আবার চলে গেলেন।

আমি এখনো দোকানেই বসে আছি। কেনাবেচার সাথে পাল্লা দিয়ে বাড়ছে গরম। আমি ঘামছি দরদর করে। বুকটাও ভারি হতে শুরু করেছে আমার।

বন্ধুটিকে বললাম, লাভ না করে পাঞ্জাবীটা দিয়ে দে।

বাবা কিশোর ছেলেটাকে নিয়ে আবার এলেন…..
আরেকটু দাম বাড়িয়ে দিলেন। ভারি কষ্ট চেপে বললেন, আর দিতে পারবো না।

এবার আর বন্ধুটি লাভ লোকশানের হিসেব করল না।
পাঞ্জাবীটা প্যাকেট করে ছেলেটার হাতে দিয়ে দিলো।

ছেলেটা এই চকচকে পাঞ্জাবী পরে ঈদগাহে যাবে। ঈদের নামাজ পড়বে। কোলাকুলি করবে। বন্ধুদের সাথে বেড়াবে।

ঐ বাবার পাঞ্জাবীর দরদামের গল্প কেউ জানবে না। হয়তো বাবার গায়ে কোন নতুন পাঞ্জাবী থাকবেনা। ছেলের গায়ের নতুন পাঞ্জাবীর গন্ধে বাবা তৃপ্তির নিঃশ্বাস নেবেন।

এ ভাবেই আমাদের আশে পাশের কিছু বাবারা ঈদ করেন। বছরের পর বছর।

বাবাদের গায়ের পাঞ্জাবীর খবর হয়তো কেউ রাখি, হয়তো কেউ রাখিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

বাবা ও একটা পাঞ্জাবীর গল্প

প্রকাশ সময় : 11:08:23 am, Sunday, 26 May 2019