কোটালিপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রস্তুতিমূলক সভা
গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান
প্রার্থী গুলশান আরা রানীর নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার বিকেলে উপজেলার মান্দ্রা ইউনাইটেড ইনস্টিটিউশনের মাঠে এ সভা
অনুষ্ঠিত হয়। সমাজসেবক সুধাংশু কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার বাড়ৈ, যুবলীগ নেতা এম
তাইজুল ইসলাম, মিজানুর রহমান, সমাজসেবক জব্বার মিয়া, শচীন মল্লিক, সালাম
দাড়িয়া, প্রভাষক ইন্দ্রজিৎ মল্লিক বক্তব্য রাখেন। সভা শেষে গুলশান আরা
রানী তার সমর্থকদের সাথে নিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কুশলা
ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন।
গুলশান আরা রানী বলেন, আমি নির্বাচিত হতে পারলে নারী উন্নয়নে কাজ করবো।
নোটিস :
শিরোনাম
কোটালিপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী
-
স্টাফ রিপোর্টার - প্রকাশ সময় : 07:55:10 am, Monday, 18 February 2019
- 945 নিউজটি দেথা হয়েছে
Tag :













