Dhaka 4:17 am, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা সাধারণ সম্পাদক রাজিব

সাব্বির হোসেন :

সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হাসিনা দৌলা সভাপতি মঞ্জুরুল আলম রাজীব সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ।

১৫ নভেম্বর শুক্রবার বিকেলে সাভার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি পদে হাসিনা দৌলা এবং সাধারণ সম্পাদক পদে মঞ্জুরুল আলম রাজীবকে মনোনীত করেন। হাসিনা দৌলা এনিয়ে তৃতীয় মেয়াদে সভাপতির দায়িত্ব পেলেন। ‌ সভাপতি পদে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবির আগ্রহী ছিলেন। সাধারণ সম্পাদক পদে রাজিব ছিলেন একক প্রার্থী।

সম্মেলনে সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সম্মেলন উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগে বিরাজ করে সাজ সাজ রব। কলেজ মাঠ সাজানো হয় বর্ণিল সাজে। গত কয়েক রাত ধরে পুরো মাঠ জুড়ে ছিল আলোকসজ্জা। যা হাজারো মানুষের নজর কাড়ে। এদিকে সম্মেলন ধীরে আইন শৃঙ্খলা বাহিনীর ছিল কড়া নজরদারি। পথে পথে তল্লাশি ছিল চোখে পড়ার মতো এবং প্রবেশ ফটকে আর্চওয়ে গেট বসানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা সাধারণ সম্পাদক রাজিব

প্রকাশ সময় : 12:23:17 pm, Friday, 15 November 2019