Dhaka 1:56 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত

প্রতিনিধি কাশিয়ানী :

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন শিক্ষার্থী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা আড়াই টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও নাওরা দোলা গ্রামের মো. ফরিদ শরীফের ছেলে মো. ইয়াসিন শরীফ (১৬), একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হিরোন্যকান্দি গ্রামের আশরাফ আলী মিয়ার ছেলে মো. রায়হান রুহিন (১৫),  দশম শ্রেণির ছাত্র একই গ্রামের মো. লাবু খন্দকারের ছেলে আল আমিন খন্দকার (১৫)।

জানা গেছে, উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে যায়। পরে তারা একটি মটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বিশ্বনাথপুর রেলক্রসিং পার হওয়ার সময় ভাটিয়াপাড়া থেকে ছেড়ে যাওয়া কালুখালীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তাদের অপর বন্ধু দশম শ্রেণীর ছাত্র হিরোন্যকান্দি গ্রামের মো. আহাদ তালুকদারের ছেলে মোঃ সোহান (১৫) কে মুমূর্ষ অবস্থায় কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

কাশিয়ানী থানার এ,এস,আই রতন বৈরাগী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চার বন্ধু মিলে একটি প্লাটিনা মোটরসাইকেল যোগে জয়নগর থেকে ব্যাসপুর যাওয়ার সময়ে রেলক্রসিং পার হতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত

প্রকাশ সময় : 12:17:21 pm, Tuesday, 28 January 2020