Dhaka 2:48 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার।

আনোয়ার হোসেন বাবুল :

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার।
আনোয়ার হোসেন বাবুলঃ নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সদরের কালাদরাপ ইউনিয়ন থেকে সুরাইয়া আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর স্বামী ও শশুরের পরিবারের লোকজন তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সুরাইয়া আক্তার ৪নং ওয়ার্ড উত্তর শুল্লকিয়া গ্রামের ওহিদুল হকের মেয়ে ও একই এলাকার নোমান সিদ্দিকি সোহেলের স্ত্রী।

নিহতের মামা রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে উত্তর শুল্লকিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে স্থানীয় নোয়ারহাট বাজারের ব্যবসায়ী সোহেলের সাথে সুরাইয়ার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে সোহেল ব্যবসার জন্য টাকা চেয়ে ও বিভিন্ন অজুহাতে সুরাইয়াকে মারধর করতো।

সবশেষ রোববার দুপুরে সুরাইয়া তাদের মোবাইল ফোনের মাধ্যমে জানায় সোহেল ও তার বাবা নূর মোহাম্মদ টাকার জন্য তাকে মারধর করেছে। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে সুরাইয়ার বাবা-মাকে মোবাইলে খবর দেওয়া হয় সুরাইয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও জানান, সন্ধ্যা বা রাতে কোন একসময় সোহেল ও তার বাবাসহ পরিবারের লোকজন সুরাইয়াকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে তার কক্ষের মধ্যে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার।

প্রকাশ সময় : 03:52:04 pm, Tuesday, 11 February 2020