সৈয়দ তারেক মোহাম্মদ আব্দুল্লাহ :
ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন মৃধা’র চাচা বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি, বীর মুক্তিযোদ্ধা, চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, দীর্ঘ ১৫ বছর বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের (সাবেক) সভাপতি গোলাম ছরোয়ার মৃধা গত ১২ তারিখে স্ট্রোক করেন। তখন তার চাচাকে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসা’র জন্য ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এ ভর্তি করানো হয়। তার চাচা দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছিলেন। বর্তমানে স্ট্রোক করার পরে কিডনি, ও লান্সে পানি জমায় উন্নত চিকিৎসা গ্রহন করছেন।মনিরুজ্জামান লিটন মৃধা তার চাচার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন এবং যাতে করে তার চাচা দ্রুত আরোগ্যলাভ করেন।
সৈয়দ তারেক মোহাম্মদ আব্দুল্লাহ 












