স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা জেলা :
সাতক্ষীরার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ ইয়ং ক্লাব সাতক্ষীরা’ বিনামূল্যে রক্তদানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
শনিবার (২৯ শে ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আমতলা খানজাহান আলী আলিম মাদ্রাসা ও আমতলা ছিদ্দিকিয়া বরকতিয়া এতিমখানা ও হেফজখানার উদ্দ্যোগে ৪৪তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবারও হেফজখানা ও এতিমখানা থেকে ০৬ জন কুরআনের হাফেজ বিদায় নিচ্ছে। বিদায়ী হাফেজ ও হেফজখানার শিক্ষক হাফেজ মো.আহমাদ আলীকে পাগড়ি প্রদান করে ‘অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরা’।
এ বছর হেফজখানা থেকে বিদায় নিচ্ছেন হাফেজ মো. রাকিবুল হাসান, হাফেজ মো. আল আমিন হোসেন, হাফেজ মো. তাহমিদ হোসেন যুবায়ের, হাফেজ মো. মাসুম বিল্লাহ, হাফেজ মো. তানভীর আহমেদ সোহান ও হাফেজ মো. শরিফুল ইসলাম আসিফ।
হেফজখানা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সামাদ এর হাতে পাগড়ি তুলে দেন অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরার সাধারণ সম্পাদক মো. ফিরোজ শাহ।
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা জেলা 












