প্রতিনিধি গোপালগঞ্জ :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক রুবেল মিয়া কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার উত্তর বলদিয়া গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।
স্থানীয়সূত্রে জানাগেছে, রুবেল মিয়া টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসষ্ট্যান্ড এলাকার একটি নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন।
এ সময় অসাবধানতাবশত ভাবে বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পরে অন্য শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
স্টাফ রিপোর্টার 












