Dhaka 1:14 pm, Saturday, 5 September 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

করোনায় আক্রান্ত চিত্রনায়ক কাজী মারুফ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক কাজী মারুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। কালের চাকাকে শনিবার (২৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করছেন মারুফের বাবা পরিচালক কাজী হায়াৎ।

তিনি বলেন, মারুফ ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এখন অসুস্থতা প্রাথমিক অবস্থায় রয়েছে। মারুফ ও তার স্ত্রী এই মুহূর্তে আইসোলেশনে রয়েছে।

কাজী হায়াৎ আরও জানান, মারুফ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

তিনি জানান, গত ২১ মার্চ তার স্ত্রীর প্রথম করোনা ধরা পড়ে। এর চার দিন পর মারুফের শরীরেও করোনা ধরা পড়ে। তারা দুজনই এখন সম্পূর্ণ আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের পরামর্শে জ্বরের প্রাথমিক ওষুধগুলোই সেবন করছেন।

মারুফ এবং তার স্ত্রীর সুস্থতার জন্য তার ভক্তদের কাছে দোয়া চেয়েছেন কাজী হায়াতা।

খুব অল্প সময়েই বাংলাদেশী চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রখ্যাত পরিচালক কাজী হায়াতের ছেলে কাজী মারুফ। বাবার মাধ্যমে চলচ্চিত্রে এসে তারই পরিচালনায় করা ছবি ‘ইতিহাস’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন

২০০১ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে একই দিনে তিনি বিশ্ববিদ্যালয় এবং চলচ্চিত্র জীবন শুরু করেন। সকালে বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন শেষ করে বিকেল ৫টায় এফডিসি-র ১ নং ফ্লোরে ‘ইতিহাস’ চলচ্চিত্রের মহরত হয়। পরবর্তীতে লন্ডন স্কুল অব কমার্স থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক সম্পন্ন করেন কাজী মারুফ।

কাজী হায়াৎ পরিচালিত  ইতিহাস চলচ্চিত্রটি মুক্তি পায় ২০০২ সালে।

কাজী মারুফ সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি বিকল্প ধারার চলচ্চিত্রেও অভিনয় শুরু করেছেন। দেহরক্ষী ছবিতে নাম ভূমিকায়, আনিসুর রহমান মিলন এবং ববির পাশাপাশি দুর্দান্ত অভিনয় করেন। ইভটিজিং ছবিতে তার কাশেম চরিত্রটি দর্শকপ্রিয়তা পায়।

বাবার পরিচালিত ছবিতেই বেশি কাজ করেছে মারুফ। তার অভিনীত ছবিগুলোর মধ্যে আছে ক্যাপ্টেন মারুফ (২০০৭), রাস্তার ছেলে (২০০৯), বস্তির ছেলে কোটিপতি (২০১০), দারোয়ানের ছেলে (২০১১), রাজা সূর্য খাঁ (২০১২), মানিক রতন দুই ভাই, দেহরক্ষী (২০১৩),  দেহরক্ষী, ইভটিজিং, সর্বনাশা ইয়াবা এবং ছিন্নমূল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Shopno Mahmud

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

করোনায় আক্রান্ত চিত্রনায়ক কাজী মারুফ

প্রকাশ সময় : 04:39:57 pm, Saturday, 28 March 2020