Dhaka 11:26 am, Friday, 4 September 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

বোয়ালমারীতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ২০ টি দোকান পুড়ে ছাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী সাতৈর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে।মঙ্গলবার (৩১.০৩.২০) বেলা ১১টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছেন বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ সাইদুর রহমান সজল। এ ব্যাপারে তিনি জানান, করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক মার্কেটের দোকানপাট বন্ধ ছিল।

বেলা ১১ টার দিকে হঠাৎ সাতৈর শাহী জামে মসজিদ পুরাতন মার্কেটে এ ঘটনা ঘটে। এলাকার বিশিষ্টজনদের ধারণা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ দূর্ঘটনা ঘটতে পারে। পরে ব্যবসায়ী ফরহাদ শেখের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে একাধিক গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটলে আগুন ভয়াবহ রূপ ধারণ করে ও আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মূহুর্তেই বিভিন্ন পণ্যের ২০টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়।

খবর পেয়ে বোয়ালমারী, সালথা, মধুখালী ও মহম্মদপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়স্ত্রণ করে। এব্যাপারে বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাফর শেখ বলেন, এখনই আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবর রহমান মোল্যা বলেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন কি ভাবে লেগেছে তা এখনও জানা যায়নি।
ঘটনাস্থল দুপুরেই উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান পরিদর্শন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Soykat Mahmud

উপ-সম্পাদক, দৈনিক কালের চাকা।
সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

বোয়ালমারীতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ২০ টি দোকান পুড়ে ছাই

প্রকাশ সময় : 04:02:02 pm, Tuesday, 31 March 2020