প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্হবির হয়ে পড়েছে জনজীবন।এমন সংকট মুহুর্তে সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে বরাবরের মত আজ (৪ এপ্রিল) শনিবার রাজধানীর বিভিন্ন স্হানে কর্মহীন গরীব অসহায় দুঃস্হ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।সামগ্রীগুলোর মধ্যে ছিল চাল,ডাল,আলু,লবন, তৈল, পেয়াজ।
উল্লেখ্য তিনি এর আগে সাধারণ মানুষের মাঝে
মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,সাবান,হ্যান্ড গ্লাভস বিতরণ করেন।
ত্রান সামগ্রী বিতরণ কালে গণমাধ্যম কর্মীদের তারিক সাঈদ বলেন,এই সংকটে কষ্টে থাকে খেটে খাওয়া মানুষ,দিন মুজুর,কর্মহীন ও সাধারণ নিম্নবিত্ত।এমন বিপর্যায়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।
তিনি এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশনা মেনে চলার এবং আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
নোটিস :
শিরোনাম
গরীব অসহায় ও দুঃস্হ মানুষের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ত্রান সামগ্রী বিতরণ
-
স্টাফ রিপোর্টার - প্রকাশ সময় : 04:05:00 pm, Saturday, 4 April 2020
- 326 নিউজটি দেথা হয়েছে
Tag :













