Dhaka 10:38 am, Thursday, 16 April 2026
নোটিস :
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন রংপুরে ডিজেলের অভাবে সেচ বন্ধ, বোরো ক্ষেত ফেটে চৌচির কোচিং ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে আসছে নতুন কৌশল: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
শিরোনাম
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩ কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন কোনো চুক্তি ছাড়াই শান্তি আলোচনা ছাড়ল যুক্তরাষ্ট্র

ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার -মাশরাফী

আতংক হয়ে বাংলাদেশের উপর চেপে বসে মরণঘতী করোনা ভাইরাস। দেশের সকলের মত আতংকে দিন কাটাচ্ছে নড়াইল বাসীও। এ ভাইরাসের ভয়ে ছোট-খাটো বিভিন্ন রোগে আক্রান্ত হলেও বাড়ি থেকে বের হচ্ছেন না অনেকেই। তাদের এ কষ্ট দূর করতে সাধারণ জনগনের কথা চিন্তা করে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী মাশরাফী বিন মোর্ত্তজা। ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’শ্লোগানকে সামনে রেখে আগামীকাল থেকে নড়াইল জেলায় ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করা হবে বলে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছে।

মাশরাফী বলেন, প্রিয় নড়াইলবাসী আসসালামু ওয়ালাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঘরে আছেন। একটি তথ্য নিয়ে এসেছি, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী কাল থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা চালু করছে। আমরা মনে করছি খাদ্য দ্রব্য সরবারহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাটাও জরুরি। কারণ করোনা রোগে আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসা পায় এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।.. আশা করি আপনারা ধৈর্য্য ধারণ করবেন এবং ঐখানে (ভ্রাম্যমাণ টিমে) দুটো মোবাইল নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমরা দুজন ডাক্তার দিয়ে শুরু করছি, নড়াইলের সন্তান ডাঃ দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মী`নী ডাঃ স্বপ্না রানী সরকার।

এ সময় মাশরাফী এই ডাক্তারদের ধন্যবাদ দিতেও ভুল করেননি। তিনি নড়াইলের সন্তান যারা ডাক্তারি পেশায় আছেন তাদের সহযোগিতা কামনা করেন।

সাধারণ জনগণের উদ্দেশ্যে মাশরাফী বলেন, আপনারা সকলে ঘরে থাকবেন, ধৈর্য্য ধারণ করবেন, এই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি উতরে উঠবো বলে আশা করছি। আবারও বলছি আপনাদের (সাধারণ মানুষের) সহযোগিতা আমাদের একান্ত কাম্য। চিকিৎসা ব্যবস্থা যেটা চালু হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা চিকিৎসা নেবেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করছি আপনাদেরকে সহযোগিতা করবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানাি এই সিন্ধান্তটা নেয়ার জন্য। আশা করি আমার নড়াইলবাসী উপকৃত হবে।

জানা গেছে, যতদিন করোনা ভাইরাসের সংক্রমণ থাকবে ততদিন এই মেডিকেল টিম এভাবে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখবে।

নড়াইলের মানুষের কথা চিন্তা করে নড়াইল- ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গঠন করেছেন। ইতোপূর্বে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন বিভিন্ন সেবা মূলক কাজ করেছে। মাশরাফী নিজেই নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Soykat Mahmud

উপ-সম্পাদক, দৈনিক কালের চাকা।
সর্বাধিক পঠিত

ইংলিশ মিডিয়াম স্কুলকে ‘রেগুলেটরির আন্ডারে’ আনতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার -মাশরাফী

প্রকাশ সময় : 07:43:51 am, Sunday, 5 April 2020