Dhaka 12:58 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

বেনজীর নতুন আইজিপি, র‌্যাবের নেতৃত্বে মামুন

বেনজীর আহমেদ ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

প্রায় সাড়ে চার বছর এলিট ফোর্স র‌্যাবের নেতৃত্ব দিয়ে আসা বেনজীর আহমেদকে পুলিশের মহা-পরিদর্শকের দায়িত্ব দিয়েছে সরকার।

সিআইডির বর্তমান প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব।

সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা বুধবার এই আদেশ জারি করে।

সেখানে বলা হয়, নতুন আইজিপি ও র‌্যাব মহাপরিচালকের দায়িত্বের মেয়াদ শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে।

এতদিন অতিরিক্ত মহা-পরিদর্শক পদে থাকা বেনজীর নতুন দায়িত্বে মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

২৫ মাস ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসা জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ এপ্রিল, যিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত।

২০১৫ সালের ৭ জানুয়ারি র‌্যাবের দায়িত্ব নিয়ে বেনজীর আহমেদ বলেছিলেন, এ বাহিনীকে তিনি ‘বিখ্যাত’ করবেন

২০১৫ সালের ৭ জানুয়ারি র‌্যাবের দায়িত্ব নিয়ে বেনজীর আহমেদ বলেছিলেন, এ বাহিনীকে তিনি ‘বিখ্যাত’ করবেন২০১৫ সালের ৭ জানুয়ারি র‌্যাবের মহা পoরিচালকের দায়িত্ব নেওয়ার আগে বেনজীর আহমেদ ঢাকা মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরিতে তার মেয়াদ রয়েছে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজীর সন্ত্রাস দমন বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বসনিয়া ও কসোভোতে কাজ করে এসেছেন তিনি।

গোপালগঞ্জে জন্মগ্রহণ করা বেনজীর স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে। একই শিক্ষায়তনের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি ডিগ্রিও আছে তার।

র‌্যাবের শীর্ষ পদে বেনজীরের উত্তরসূরি অতিরিক্ত মহা-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর।

সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে জন্ম নেওয়া এই পুলিশ কর্মকর্তা ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

বেনজীর নতুন আইজিপি, র‌্যাবের নেতৃত্বে মামুন

প্রকাশ সময় : 11:44:50 am, Wednesday, 8 April 2020