Dhaka 11:26 am, Friday, 4 September 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

বোয়ালমারীতে আ.লীগে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩৫, দোকান-বাড়ি ভাংচুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আ.লীগের আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ও বুধবার (০৮.০৪.২০) সকালে ময়না ইউনিয়নের বেলজানি গ্রামে দুই দফায় পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে আহত হয়েছে ৩৫ জন। এ সময় উভয় পক্ষের ২০ থেকে ২৫টি বাড়ি ও দোকান ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা যায়, ময়না ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ.লীগের বর্তমান সভাপতি বেলজানি গ্রামের জিন্নাহ মাতুব্বর ও সাবেক সভাপতি আলাউদ্দিন মাত্বব্বরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে আলাউদ্দিনের সমর্থক সামাদকে জিন্নাহ’র লোকজন মারধর করে। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় আলাউদ্দিনের সমর্থকরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে জিন্নাহ মাতুব্বরের পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় জিন্নাহ মাতুব্বরের ১৫ থেকে ২০ জন সমর্থক আহত হয়। এর পাল্টা হিসেবে বুধবার সকালে জিন্নাহ’র সমর্থকরা আলাউদ্দিন সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় ১০ থেকে ১২ জন আহত হয়। আহতদের মধ্যে জিন্নাহ সমর্থক ইমাম হোসেন (৩০) ও বায়েজিদ সিকদারকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আনসার বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে জিন্নাহ মাতুব্বর ও আলাউদ্দিন মাতুব্বরের মোবাইল ফোনে একাধিক যোগাযোগ করা হলে বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য সম্ভব হয়নি।
থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর ২টা পর্যন্তু কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Soykat Mahmud

উপ-সম্পাদক, দৈনিক কালের চাকা।
সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

বোয়ালমারীতে আ.লীগে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩৫, দোকান-বাড়ি ভাংচুর

প্রকাশ সময় : 02:29:39 pm, Wednesday, 8 April 2020