Dhaka 10:52 am, Thursday, 3 September 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

নবীনগরে লকডাউন ভেঙে রক্তক্ষয়ী সংঘ, পায়ের গোড়ালি কেটে নিয়ে আনন্দ মিছিল, জয়বাংলা স্লোগান।

:

করোনা ভাইরাসের লকডাউন ভেঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে রবিবার সকালে বিবাদমান দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অগ্নিসংযোগ, লুটপাট, বাড়ীঘর ভাংচুর, আহত অর্ধশত, আটক ৩০।
সংঘর্ষ চলাকালে এক ব্যাক্তির পায়ের গোড়ালি কেটে হাতে নিয়ে প্রতিপক্ষের লোকজনদেরকে উল্লাস ও ‘আনন্দ মিছিল’ করতে দেখা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান ও এলাকার সর্দার আবু কাউছার মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। ওই বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজনের দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হন। এ সময় একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে।
থানাকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের পর মোবাইলে ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কাউছার মোল্লার পক্ষের লোকজন প্রতিপক্ষ চেয়ারম্যান জিল্লুর রহমানের পক্ষের মোবারক মিয়া (৪৫) নামের এক ব্যক্তির একটি পা কেটে হাতে নিয়ে গ্রামে জয় বাংলা শ্লোগান দিয়ে উল্লাস করছে।

ওই মিছিলে পায়ের বদলে মাথা কেটে নিয়ে আসার কথা বলা হচ্ছিল। আবারও সংঘর্ষের আশংকায় এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় বিকেল পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। পরবর্তী যেকোন ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

নবীনগরে লকডাউন ভেঙে রক্তক্ষয়ী সংঘ, পায়ের গোড়ালি কেটে নিয়ে আনন্দ মিছিল, জয়বাংলা স্লোগান।

প্রকাশ সময় : 01:43:24 pm, Sunday, 12 April 2020