নোভেল করোনা ভাইরাস(কভিড-১৯) এর প্রাদুর্ভাবে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়,কর্মহীন,দুঃস্হ মানুষের মাঝে খাদ্য-উপহার সামগ্রী বিতরণ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আজ ৭ মে (বৃহস্পতিবার) রাজধানীর কলাবাগান খেলার মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে খাদ্য-উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ,সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন,সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে।
এসময়ে নির্মল রঞ্জন গুহ বলেন যতদিন এই মহামারী বিপর্যয় না কাটবে ততদিনই স্বেচ্ছাসেবক লীগ মানুষের পরম সতীর্থ হয়ে কাজ করবে।
আফজালুর রহমান বাবু বলেন,স্বেচ্ছাসেবক লীগ অতীতেও সকল বিপর্যয়ে মানুষের পাশে ছিল,দেশের এই ক্রান্তিলগ্নেও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে আছে এবং থাকবে।আমাদের উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের টেলি-স্বাস্থ্যসেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস অব্যাহত আছে বলে জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন দরিদ্র ও দুঃস্হ অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য-সামগ্রী পৌঁছে দেয়ার পাশাপাশি খবর পেলে নীরবে মধ্যবিত্তদের ঘরেও খাদ্য-সামগ্রী ও ইফতার উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে,এবং ইফতারের পূর্বমুহূর্তে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আমাদের এ কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।
এছাড়াও খাদ্য উপহার সামগ্রী বিতরণ কালে কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধি 












