Dhaka 10:22 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

ধানকাটা শ্রমিকদের বাসে চাঁদাবাজি, শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

ধান কাটা শ্রমিকদের বহনকারী বাস থেকে চাঁদা আদায়ের অপরাধে বগুড়ায় আলোচিত শাহীনুর রহমান ওরফে ঝটিকা শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহীন বগুড়া জেলা যুব শ্রমিকলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, উত্তরের জেলা নীলফামারীর জলঢাকা থেকে ধান কাটতে ৪৬ জন শ্রমিককে নিয়ে একটি বাস কুমিল্লায় যাচ্ছিল।

সোমবার ভোরে বগুড়া-ঢাকা মহাসড়কে ওই বাস থামিয়ে চাঁদার দাবিতে চালক ও তার সহকারীকে মারপিট করেন শাহীন। বগুড়া শহরের চারমাথা এলাকায় শাহীনসহ বেশ কয়েকজন বাসটির গতিরোধ করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহীন ও তার লোকজন বাস চালক মনির ও সহকারী রতনকে এলোপাথারি মারপিট করতে শুরু করে। এসময় বাসে থাকা ধানকাটা শ্রমিকরা ঝটিকা শাহীনকে আটক করে। পরে ওই মহাসড়কে টহলরত পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে মারপিটের শিকার বাসচালক মনির এই ঘটনায় বাদী হয়ে সোমবার শাহীনসহ ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। তিন দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনসহ বিকালে শাহীনকে আদালতে হাজির করা হয়েছে।

প্রসঙ্গত, এই শাহীন এ আগে ২০১৮ সালে বগুড়ার একজন কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্রধারণ করে তাকে ব্ল্যাকমেইল করেছিলেন। ওই ঘটনা বেশ আলোচিত হয়েছিলো দেশব্যাপি। পরে যুব শ্রমিক লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

(ঢাকাটাইমস/১১মে/এলএ)

[ad_2]
Source link

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

ধানকাটা শ্রমিকদের বাসে চাঁদাবাজি, শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ সময় : 02:10:10 pm, Monday, 11 May 2020