Dhaka 10:00 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

ইউরোপিয়ান লিগে আপাতত বন্ধ থাকবে ভিএআর প্রযুক্তি

করোনা মহামারী কাটিয়ে ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলো যখন পুনরায় মাঠে গড়াবে তখন কিছুদিনের জন্য বন্ধ থাকতে পারে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার। নতুন করে লিগগুলো শুরু করার আগে বেশ কিছু নতুন নিয়মের প্রবর্তন করেছে ফিফা ও ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশনের বোর্ড (আইএফএবি)। করোনার কারণে বন্ধ থাকার পর ইউরোপের শীর্ষ লিগ হিসেবে আগামী ১৬ মে থেকে প্রথম শুরু হচ্ছে বুন্দেসলিগা। সে কারণেই ফিফা ও আইএফএবি নতুন কিছু গাইডলাইন প্রকাশ করেছে।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘যে সমস্ত প্রতিযোগিতায় ইতোমধ্যে ভিএআর প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে তারা চাইলে লিগ পুনরায় শুরু করার পর সেটার ব্যবহার কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারে।’

বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় প্রায় এক বছর যাবত এই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারী ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বিষয়টি নিয়ে সমালোচনাও কম হয়নি। কিছু বিতর্কিত সিদ্ধান্তের ফলে এই ধরনের প্রযুক্তি নিয়ে বেশ কিছু দলই আপত্তি জানিয়েছে।

বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে সব ধরনের ক্রীড়া আসরই বন্ধ রয়েছে। এর মধ্যেও জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন আগামী ১৬ মে থেকে ঘরোয়া সর্বোচ্চ লিগ বুন্দেসলিগা শুরু করার ঘোষণা দিয়েছে। প্রথমদিন ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ওইদিনই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড ও শালকে। আগামী ২৭-২৮ জুন এবারের মৌসুমের শেষ দিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। জার্মান সরকারের সবুজ সঙ্কেত পেয়েই দেশটির ফুটবল এসোসিয়েশন লিগ শুরুর ঘোষণা দেয়। যদিও লিগে করোনাভাইরাস পরবর্তী সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।

স্টেডিয়ামগুলোকেও সেভাবেই প্রস্তুত করে তোলা হচ্ছে। কঠোর স্বাস্থ্যবিধির মধ্যে মাঠে উপস্থিত থাকতে পারবেনা কোন দর্শক-সমর্থক। লিগ শুরুর আগে প্রতিটি খেলোয়াড়, কোচ, রেফারি ও স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। যদিও শনিবার বুন্দেসলিগা দ্বিতীয় বিভাগের দল ডায়নামো ড্রেনডেনের দুজন খেলোয়াড়ের দেহে করোনা পজিটিভ আসায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/১১ মে/এসইউএল)

Source link

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

ইউরোপিয়ান লিগে আপাতত বন্ধ থাকবে ভিএআর প্রযুক্তি

প্রকাশ সময় : 02:39:13 pm, Monday, 11 May 2020