Dhaka 7:59 am, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

লাইভে অশোভন ভঙ্গী: সেই রায়হান আটক

‘আরে মামলা কী জিনিস এইডাই আমার ডিকশনারিতে নাই। পুলিশ-র‍্যাব আমি ভয় পাই নাকি!’ সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়হান আলম নামে এক যুবকের এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বেশ আলোড়ন তোলে। রায়হানের বিরুদ্ধে সেহরিতে লাইভে এসে গালিগালাজ ও অশ্লীল নৃত্য করার অভিযোগ রয়েছে।

আজ সোমবার ভোরে রাজধানীর শেওড়াপাড়া নিজ বাসা থেকে তাকে আটক করে র‍্যাবের একটি দল।

সোমবার রাতে র‍্যাব-২ এর অ্যাডিশনাল এসপি মোহাম্মদ মনিরুজ্জামান ঢাকাটাইমসকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পবিত্র রমজানে সেহরির সময় ও ভোররাতে ফেসবুক লাইভে এসে অশ্লীল নাচ ও মানুষকে গালিগালাজ করত। গতকাল রাতেও লাইভে এসে বলেছে ‘আরে মামলা কী জিনিস এইডাই আমার ডিকশনারিতে নাই। পুলিশ-র‍্যাব আমি ভয় পাই নাকি?। তার বিরুদ্ধে অনেকে র‍্যাবের কাছে অভিযোগ করে। এরপর থেকে আমরা তাকে ধরতে অভিযান চালাই। আজ ভোরে তার বাসা থেকে আটক করা হয়।’

তিনি বলেন, ‘নিজের বাসায় ঘাপটি মেরে বসে সে সাইবার দুনিয়া কাঁপিয়ে যাচ্ছিল। অথচ তার পরিবার এসবের কিছুই জানত না। তার বিরুদ্ধে অনেক নারী র‍্যাবের কাছে অভিযোগ করেছে।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তার বাবা একজন বড় ঠিকাদার ছিলেন। তবে বয়স হবার কারণে এখন বাসাতেই থাকেন।’

বেশ অনেক দিন ধরেই রায়হান নামের এই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায়। তিনি প্রায় প্রতিদিনই লাইভে এসে ধূমপানরত অবস্থায় বুক খোলা জামায় নানা অঙ্গীভঙ্গী করেন। যার অনেক কিছুই অশোভনীয়। তার এসব ভিডিও বেশ ভাইরাল হয়। কিশোর ও উঠতি তরুণ-তরুণীরা এসব দেখে বিপথগামী হবে বলে তার সমালোচনা করেন বেশিরভাগ মানুষ। যদিও রায়হানের এসব ভিডিও দেখে অনেককে ক্রাশ বলতেও দেখা যায়। এসবের মধ্যেই ভয়েস অব রাইটস গ্রুপে তার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়। আর এতে ক্ষিপ্ত হয়ে রায়হান লাইভে এসে বলেন, ‘আরে মামলা কী জিনিস এইডাই আমার ডিকশনারিতে নাই। পুলিশ-র‍্যাব আমি ভয় পাই নাকি!’

(ঢাকাটাইমস/১০মে/এসএস/ইএস)

Source link

2020-05-11 20:50:46

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

লাইভে অশোভন ভঙ্গী: সেই রায়হান আটক

প্রকাশ সময় : 02:53:13 pm, Monday, 11 May 2020