Dhaka 12:21 pm, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

ফেসবুক পোস্ট নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষ, আসামি ২২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের জের ধরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতে শহরের তাতিকোনা এলাকায় এ ঘটনা ঘটে । এতে আটজন আহত হয়েছেন। তাদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় সোমবার তাতিকোনা এলাকার বাসিন্দা রবীন্দ্র দাসের ছেলে তাপস দাস ছাতক থানায় একটি মামলা করেছেন। মামলায় একই এলাকার সাহেদ আলী সরকারের ছেলে আরিফ আহমদকে প্রধান করে একই গ্রামের ২২ জনকে আসামি করা হয়েছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে হামলায় ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

উপজেলার তাতিকোনা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস, শিক্ষক প্রনব দাস মিটু ও গ্রামের নুপুর দাস জানান, আরিফ আহমদ ও তাপস দাসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। গত কয়েকদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছে। এরই মধ্যে তাপস দাস তার ফেইসবুক আইডিতে ‘গরুর কাছে ঘাসের গল্প করতে হয়, ফুলের গল্প তার নিকট বেমানান’ লিখে গরুর ছবিসহ পোস্ট করেন। এই পোস্টকে কেন্দ্র করে আরিফ ও তাপসের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুপক্ষের ২০ জন আহত হয়েছে।

এলাকাবাসী জানান, একসঙ্গে চলাফেরা করা এলাকার বন্ধু মহলের মধ্যে ফেসবুকে পোস্ট নিয়ে মারামারি হয়েছে। হিন্দুদের বাসাবাড়ি বা মন্দিরে হামলার কোনো ঘটনা ঘটেনি। এটি কোনো গোষ্ঠির বা সম্প্রদায়ের ঘটনা নয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১১মে/কেএম)

Source link

2020-05-11 20:52:21

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

ফেসবুক পোস্ট নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষ, আসামি ২২

প্রকাশ সময় : 02:56:18 pm, Monday, 11 May 2020