Dhaka 8:01 am, Thursday, 16 April 2026
নোটিস :
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন রংপুরে ডিজেলের অভাবে সেচ বন্ধ, বোরো ক্ষেত ফেটে চৌচির কোচিং ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে আসছে নতুন কৌশল: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
শিরোনাম
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩ কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন কোনো চুক্তি ছাড়াই শান্তি আলোচনা ছাড়ল যুক্তরাষ্ট্র

হাওরের শতভাগ ধান কাটা সম্পন্ন: কৃষি মন্ত্রণালয়

ফাইল ছবি

হাওরের প্রায় শতভাগ (৯৯%) এবং সারাদেশে ৩৯ ভাগ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু হাওরে এ বছর বোরো আবাদের পরিমাণ চার লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে, এর মধ্যে গতকাল পর্যন্ত মোট কাটা হয়েছে চার লাখ ৩৯ হাজার হেক্টর যা হাওরভুক্ত মোট আবাদের শতকরা ৯৯ ভাগ।

আর সারা দেশে ৪৭ লাখ ৫৪ হাজার ৪৪৭ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে কাটা হয়েছে ১৮ লাখ আট হাজার হেক্টরের ধান, যা মোট আবাদের ৩৯ শতাংশ।

দেশের ১৪টি কৃষি অঞ্চল- ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, যশোর, খুলনা, বরিশাল এবং ফরিদপুরে ৫৫ লাখ ৭০ হাজার ৩৬১ জন কৃষিশ্রমিক ধান কাটার কাজে নিয়োজিত আছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কৃষি মন্ত্রণালয় জানায়, হাওরের মতো সফলভাবে নিরাপদে অন্য অঞ্চলের বোরা ধান কর্তনের জন্য যেখানে প্রয়োজন সেখানে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে কৃষি শ্রমিকদের পাঠানো অব্যাহত রয়েছে। পাশাপাশি সারা দেশে ১৪৯৭টি কম্বাইন্ড হারভেস্টার এবং ২৪৫৫টি রিপার ধান কাটায় ব্যবহার করা হচ্ছে বলেও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগের ফলে হাওরের ধান সফলভাবে কাটা শেষ হয়েছে। আশা করা যায়, আগামী জুন মাসের মধ্যে সফলভাবে সারা দেশের বোরো ধান শতভাগ কাটা সম্পন্ন হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর আহ্বান জানিয়েছেন। সে লক্ষে ইতিমধ্যে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। খুব শিগগির এগুলোর বাস্তবায়ন শুরু হবে।

(ঢাকাটাইমস/১১মে/জেবি)

Source link

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইংলিশ মিডিয়াম স্কুলকে ‘রেগুলেটরির আন্ডারে’ আনতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

হাওরের শতভাগ ধান কাটা সম্পন্ন: কৃষি মন্ত্রণালয়

প্রকাশ সময় : 09:03:42 pm, Monday, 11 May 2020