Dhaka 9:57 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

বাংলাদেশকে আরও ৫০ কোটি ডলার দিচ্ছে এডিবি

অর্থনীতি

ঢাকাটাইমস ডেস্ক

2020-05-11

করোনভাইরাসের ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশের জন্য বাজেট সহায়তা হিসেবে আরও ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি।) বর্তমান বিনিময় হার অনুযায়ী এই ঋণের পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা।

সোমবার এডিবি এবং সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এই ঋণচুক্তি সই হয়েছে। ইআরডির সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন এডিবির বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এডিবির এই অতিরিক্ত ঋণ সহায়তা বাংলাদেশের অর্থনীতি ও সমাজের ওপর করোনাভাইরাস মহামারীর বিরূপ প্রভাব মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সম্প্রতি জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে অর্থমন্ত্রী গত ২০ এপ্রিল এডিবির প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়ার সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি ও সহযোগিতা নিয়ে টেলিফোনে আলোচনাকালে বাংলাদেশকে বৃহত্তর সহযোগিতার অনুরোধ করেন।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘এডিবির এই সহায়তা জীবন ও জীবিকার জন্য, এটি বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। মাত্র এক মাসের মধ্যে এই ঋণের পুরো প্রক্রিয়া শেষ করা হয়েছে।’

বাংলাদেশ খুব দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় ফিরে যেতে পারবে বলেও এসময় তিনি আশা প্রকাশ করেন।

ইআরডি সূত্রে জানা গেছে, এডিবির এই ঋণ করোনাকালের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব মোকাবেলায় সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হবে। প্রায় দেড় কোটির বেশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন।

এছাড়া অন্তত ২০ লাখ দরিদ্র পরিবার এই ঋণের অর্থে ২ হাজার টাকা করে নগদ সহায়তা পাবে। আর পোশাকখাতের শ্রমিকদের বেতন-ভাতা দিতে প্রণোদনা তহবিলেও এই ঋণ কাজে লাগানো হবে।

(ঢাকাটাইমস/১১মে/ডিএম)

© dhakatimes24.com

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);

ga(‘create’, ‘UA-38749562-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

Source link

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

বাংলাদেশকে আরও ৫০ কোটি ডলার দিচ্ছে এডিবি

প্রকাশ সময় : 09:25:48 pm, Monday, 11 May 2020