Dhaka 1:18 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

চট্টগ্রামে আইকন টাওয়ারে এক্সিলেন্ড ওয়ার্ল্ডের ‘আইকনিক’ প্রতারণা

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকার অনুমোদনহীন এক্সিলেন্ড ওয়ার্ল্ডের সদস্য হতে হলে কিনতে হয় সাত হাজার টাকার ওষুধ ও অন্যান্য সামগ্রী। সদস্যের মাধ্যমে নতুন কেউ এসব পণ্য কিনলে তিনি পাবেন ৫০০ টাকা কমিশন। এভাবে প্রতিষ্ঠানটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতিতে বিভিন্ন ধরনের অনুমোদনহীন ওষুধ, কসমেটিক্সসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য বিক্রি করে ব্যবসা করছে। 

সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক নগরের মুরাদপুর এলাকার আইকন টাওয়ারের ৭ম তলায় অবস্থিত এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামক প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে বিপুল পরিমাণ ওষুধ ও নানা পণ্য জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান।অভিযোগ উঠেছে, আইকন টাওয়ারে বসে এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামক প্রতিষ্ঠানটি আইকনিক প্রতারণ করে আসছে গ্রাহকের সঙ্গে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষ ঠকানোর ব্যবসা পরিচালনা করছে আইকন টাওয়ারের এক্সিলেন্ট ওয়ার্ল্ড। এমএলএম পদ্ধতিতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই মানবদেহের জন্য বিপদজনক বিভিন্ন ওষুধ ও তক্বের জন্য ক্ষতিকর কসমেটিক্স বিক্রয় করে আসছে। ওষুধগুলোর মধ্যে আছে পাওয়ার সোর্স কিং, ভিটা পাওয়ার, ওমেগা ৩-৬-৯, হার্ট কেয়ার ও গ্যানো মরিং ফুড ক্যাপসুল। প্রতিষ্ঠানটি দাবি করছে এসব ওষুধ যৌন উত্তেজক, শক্তিবর্ধক, হৃদরোগ কমায়। এমএলএম এর মাধ্যমে তারা ব্যবসা করছে। অথচ তাদের ব্যবসার জন্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনে অনুমোদন নেই। এ সব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান বলেন, ‘ওষুধগুলোর কোনো অনুমোদন নেই। তারা এগুলো থেরাপিউডিক বলে দাবি করে বলছে রোগের চিকিৎসায় ওষুধগুলো কাজ করছে। প্রকৃতপক্ষে এসব ওষুধের কোনো অনুমোদন নেই। এগুলো যৌন শক্তিবর্ধক জাতীয় ওষুধ। প্রেস্ক্রিপশনের মাধ্যমে বিক্রির নিয়ম নেই। এগুলো সেবন স্বাস্থ্যের ক্ষতিকর।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

চট্টগ্রামে আইকন টাওয়ারে এক্সিলেন্ড ওয়ার্ল্ডের ‘আইকনিক’ প্রতারণা

প্রকাশ সময় : 11:36:32 pm, Monday, 22 June 2020