Dhaka 7:56 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি রাবি শিক্ষকদের

প্রতিকী মানববন্ধনে শিক্ষকরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। সোমবার (২২ জুন) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে এ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

প্রগতিশীল শিক্ষকদের  সংগঠন ‘শিক্ষক নেটওয়ার্কের’ দেশব্যাপী কর্মসূচির আওতায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে শিক্ষকেরা প্ল্যাকার্ডের মাধ্যমে এই আইনে গ্রেফতারকৃত ব্যক্তিদের মুক্তির দাবি জানান। তারা প্ল্যাকার্ডে লিখেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, সকল গ্রেপ্তারকৃতদের মুক্তি দাও, বাক স্বাধীনতা ফিরিয়ে দাও।’

কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক এস এম শফিউজ্জামান। এসময় তার হাতে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমকে কটূক্তির অভিযোগে  ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমান ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সিরাজুম মুনিরার মুক্তি দাবি সম্বলিত প্লাকার্ড দেখা যায়।

তিনি প্লাকার্ডে লেখেন, ‘মধ্যরাতে আবাসিক কোয়ার্টার থেকে শিক্ষেকদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি জানাচ্ছি। গ্রেফতারকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মুক্তির জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছি।’

কর্মসূচি শেষে সহযোগী অধ্যাপক এস এম শফিউজ্জামান একই দাবিতে জোহা চত্বরে একা অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  সহযোগী অধ্যাপক আল মামুন, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক। কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয়  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলি আহমেদ নিশান অংশ নেন।

Source link

রাবি প্রতিনিধি , 2020-06-23 00:14:35

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি রাবি শিক্ষকদের

প্রকাশ সময় : 12:17:03 am, Tuesday, 23 June 2020