Dhaka 3:41 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

বাড়লো সোনার দাম, প্রতি ভরি ৭০ হাজার টাকা

সোনার অলংকার (ছবি-সংগৃহীত)মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যেই স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ায় দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। প্রতি ভরি স্বর্ণে ৫ হাজার ৭১৫ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ মূল্য হবে ৬৯ হাজার ৮৬৭ টাকা। সোমবার (২২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (২৩ জুন) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হ‌য়েছে, কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক বাজারে বর্তমানে স্বর্ণের মূল্য সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ফলে দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস কার্যনির্বাহী কমিটির সোমবার সন্ধ্যায় টেলিকনফারেন্সে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ২৩ জুন থেকে দেশের বাজারে স্বর্ণ ও রুপার মূল্য নতুন ক‌রে নির্ধারণ করা হ‌য়ে‌ছে।
২৩ জুন থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, সব‌চে‌য়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৭১৫ টাকা বা‌ড়ি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৮৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৯০০ টাকা বা‌ড়ি‌য়ে ৬৬ হাজার ৭১৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বা‌ড়ি‌য়ে ৫৭ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ভরিপ্রতি তিন হাজার ৬১৬ টাকা বা‌ড়ি‌য়ে ৪৭ হাজার ৬৪৭ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম আগের নির্ধা‌রিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।
এর আগে সব‌শেষ ২৮ মে স্ব‌র্ণের দাম নির্ধা‌রণ ক‌রে‌ছিল বাজুস। ওই দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্ব‌র্ণের দাম ছিল ৬৪ হাজার ১৫২ টাকা। ২১ ক্যারেট ৬১ হাজার ৮১৯ এবং ১৮ ক্যারেটের দাম ছিল ৫৬ হাজার ৮০৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ৪৪ হাজার ৩২ টাকা।

অরিজিনাল সংবাদ Source link

বাংলা ট্রিবিউন রিপোর্ট , 2020-06-22 23:38:51

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

বাড়লো সোনার দাম, প্রতি ভরি ৭০ হাজার টাকা

প্রকাশ সময় : 12:25:44 am, Tuesday, 23 June 2020