Dhaka 7:59 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে আগুন

অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত রোগীরা হাসপাতালের বাইরে বেরিয়ে আসেনবরিশাল শের-ই বাংলা মেডিক্যালে কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কিত রোগী ও স্বাস্থ্যকর্মীরা ওয়ার্ডের বাইরে চলে আসে। যদিও তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ হলে সবাই আবার ওয়ার্ডে ফিরে যান। সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

করোনা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত মাস্টার আবুল কালাম জানান, করোনা ওয়ার্ডের নিচতলার সুইসবোর্ডে রাত ৮টার দিকে দুইবার শর্টসার্কিট হয়ে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। তবে আগুন ছড়ায়নি বা কোনও ওয়ার্ডেও প্রবেশ করেনি। মুহূর্তের মধ্যে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অনেক রোগী বাইরে নেমে আসেন। তাদের দেখাদেখি অন্যরাও ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বোর্ড মেরামতের কাজ শুরু করেন। পরে রোগীরা আবার ওয়ার্ডে ফিরে যান।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, করোনা ওয়ার্ডে প্রায় ১১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার গরম পানির প্রয়োজন হয়। এ কারণে তারা সবাই সেখানে বৈদ্যুতিক হিটার ব্যবহার করেন। একসঙ্গে অনেকে বৈদ্যুতিক হিটার ব্যবহার করায় মিটার চাপ নিতে পারেনি। এ কারণে মিটারের প্যানেল বোর্ডে ফায়ার সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিক তা নিভে যায়। কোনও কক্ষে আগুন প্রবেশ করেনি। কোনও হতাহতও নেই।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, বিদ্যুৎ লোড নিতে না পারায় শর্টসার্কিট থেকে আগুনের ফুলকি বের হয়। তবে তাৎক্ষণিক তা নিভে যায়।

পরিচালক আরও জানান, মেডিক্যালে নিজস্ব ৬০ কেভি ধারণক্ষমতার ট্রান্সফরমার রয়েছে। কিন্তু চলমান রয়েছে ৩৯ টন এসি, হিটার, ভেন্টিলেশনসহ বিভিন্ন ধরনের মেশিনারি, যা ট্রান্সফরমারের লোডের বাইরে। এ কারণে ওই ঘটনা ঘটেছে। এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি গণপূর্তকে অবহিত করা হয়েছে।

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-06-22 23:22:27

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে আগুন

প্রকাশ সময় : 12:38:01 am, Tuesday, 23 June 2020