Dhaka 6:15 pm, Thursday, 16 April 2026
নোটিস :
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন রংপুরে ডিজেলের অভাবে সেচ বন্ধ, বোরো ক্ষেত ফেটে চৌচির কোচিং ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে আসছে নতুন কৌশল: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
শিরোনাম
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩ কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন কোনো চুক্তি ছাড়াই শান্তি আলোচনা ছাড়ল যুক্তরাষ্ট্র

চা স্টলের আড্ডা বন্ধ করায় পুলিশের ওপর ডিম নিক্ষেপ!

পুলিশ ও ব্যবসায়ীদের বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যসব দোকান বন্ধের সিদ্ধান্ত হয়করোনাভাইরাস সংক্রমণ রোধে বিধি নিষেধ উপেক্ষা করে মহানগরীর ফুলবাড়ীগেট বাজারে চায়ের দোকানে চলতো আড্ডা। সোমবার (২২ জুন) পুলিশ এই আড্ডা বন্ধ করে দেয়। এর জের ধরে পুলিশের ওপর ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কমকর্তা ও বাজারের ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের বৈঠকে মীমাংসা হয়। বৈঠকে করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বাদে চা, ভাঙ্গারির দোকানসহ ফুটপাতের সব দোকান বন্ধের সিদ্ধান্ত হয়।

এসআই বিধান চন্দ্র সানা বলেন, রেললাইনের পাশে ফারুকের চায়ের দোকানে বেবিট্যাক্সি চালক ইউনিয়নের নেতা রওশন ১০-১৫ জন নিয়ে আড্ডা দিচ্ছিলেন। তাদেরকে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর ডিম নিক্ষেপ করে।

এ বিষয়ে ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী বলেন, ফুলবাড়ীগেট বাজারে সরকারি স্বাস্থ্যবিধি ও জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ প্রশাসনের পাশাপাশি বণিক সমিতি কঠোরভাবে মনিটরিং করে। এর মধ্যে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা খুবই দুঃখজনক।

তিনি বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, মৌসুমী ফলের দোকান ও ফার্মেসি ছাড়া অন্য দোকানপাট, শপিংমল ও ফুটপাতের দোকান বন্ধ থাকবে। এসব দোকান খুললে প্রশাসন ব্যবস্থা নিলে বাজার বণিক সমিতি কোনও দায় নেবে না বলে জানান তিনি।

ঘটনার পর দৌলতপুর জোনের এসি সহকারী পুলিশ কমিশনার বায়োজিত ইবনে আকবর, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-06-23 00:57:02

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কৃষি জমি নষ্ট করলে জেল-জরিমানা! কী বলছে আইন

চা স্টলের আড্ডা বন্ধ করায় পুলিশের ওপর ডিম নিক্ষেপ!

প্রকাশ সময় : 12:57:44 am, Tuesday, 23 June 2020